শিরোনাম
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও এত শিশু গেল কোথায়! পুলিশকে মেরে সুড়ঙ্গ দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী বগা বান্দরবানে পাহাড়ি নারীদের স্বপ্নপূরণের সহযোগী বসুন্ধরা গ্রুপ প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০ সাভারে ঘরে মিলল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে দৃশ্যমান ঝুলন্ত সেতু

নিজেকে সিঙ্গেল দাবি মধুমিতার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৬১ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ২০১১ সালে স্টার জলসায় পর্দার এসেছিল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না।’ যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের এই সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সুপারহিট ছিল পাখি-অরণ্য জুটি। সেই ধারাবাহিক শেষ হয়েছে আজ প্রায় এক দশক হতে চললো। তবু এখনো যশ-মধুমিতা জুটিকে মিস করেন দর্শক। বর্তমানে দুজনেই ছোট পর্দার গণ্ডি টপকে সিনেমা এবং সিরিজে মনোনিবেশ করেছেন। সেই জুটিকে আবারো পর্দায় দেখা যাবে কিনা জানালেন মধুমিতা। অভিনেত্রী জানান, অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে অভিনয় করবো। পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছিল মধুমিতার।

কিন্তু তাদের সেই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। এখন তারা নিজেদের মতো ভালো আছেন, কাজ করছেন। কিন্তু ভবিষ্যতে কি প্রাক্তনের সঙ্গে কাজ করবেন তিনি? উত্তরে মধুমিতা জানান, ওকে ফোন করুন। ওই বলতে পারবে এটা। কারণ সে পরিচালক, তিনি গল্প ভাববেন, চরিত্র ভাববেন, সেখানে আমাকে মানাবে কিনা আগে ভাবুক। তারপর আমার কাছে গল্প এলে করা যায় কিনা দেখবো। কারও সঙ্গে ডেটিংয়ে যেতে চান কিনা এমন প্রশ্নে মধুমিতা বলেন, আমি দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চাই। তবে সেটা কেবলই ঘোরা এবং কাজের উদ্দেশ্যে। এর মধ্যে অন্য উদ্দেশ্য নেই। আমি এখন সিঙ্গেল। বিয়ে করার জন্যও প্রস্তুত আছি। নতুন প্রেমও করতে রাজি আছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions