শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

কলম্বিয়ায় ভারি বর্ষণে ভূমিধস, প্রাণহানি ১৮ জনের

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কলম্বিয়ায় ভারি বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটনা ঘটেছে। এতে ১৮ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরও ৩০ জন। ভূমিধসের কারণে মেডেলিন ও কুইবদো শহরের সংযোগ সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকোয়েজ এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ৩০ জনের মতো লোক আহত হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জিমি হেরেরা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমধসে বেশ কিছু লোক আহত হয়েছে। এছাড়া আরও অনেকে আটকা পড়েছে ধ্বংসাবশেষের নিচে। তবে তিনি কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। সূত্র: ডেইলি মেইল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions