শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

শুভমানের ওপর কেন রেগে গেলেন রোহিত?

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মাঠের মধ্যেই শুভমান গিলকে কথা শোনালেন রোহিত শর্মা। আউট হয়ে ফেরার পথে আঙুল তুলে শাসালেন তাকে। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে এমন ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ১৪ মাস পর টি-টোয়েন্টিতে ভারতের হয়ে খেলতে নেমে শূন্য রানে ফিরেন রোহিত। তা-ও আবার রান আউট হয়ে।
আফগানিস্তানের ১৫৮ রানের জবাবে খেলতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় ভারত। ফজলহক ফারুকির দ্বিতীয় বলটি মিড অফের দিকে খেলে রান নেওয়ার জন্য শুভমানকে ডাক দেন রোহিত এবং দৌড়তে শুরু করেন।

কিন্তু শুভমান সেই ডাকে সাড়া না দিয়ে বলের দিকে তাকিয়ে ছিলেন। খেয়াল করেননি রোহিত চলে এসেছেন তার দিকে। ফলে ক্রিজ ছেড়ে বের হননি তিনি। এতে আফগানিস্তান রান আউট করে দেয় রোহিতকে। ফলে শূন্য রানে ফিরতে হয় ভারত অধিনায়ককে।

এর পরেই রেগে যান রোহিত। হাত তুলে শুভমানকে বলেন তার রান নেওয়া উচিত ছিল। ধারাভাষ্যকাররাও বলেন যে, শুভমানের উচিত ছিল রোহিতের ডাকে সাড়া দিয়ে দৌড়ে যাওয়া। কিন্তু তরুণ ওপেনার সেটা করেননি। যদিও পরে তিনি নিজে ১২ বলে ২৩ রান করে আউট হয়ে যান।

এদিন সিরিজের প্রথম ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions