শিরোনাম
“রাঙ্গামাটিতে জার্নালিস্ট ক্লাব” নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ,নেতৃত্বে আজিজুল-লোকমান ত্যাগের অগ্নিপরীক্ষায় খাঁটি হওয়া এক নেতার নাম সাব্বির—দীর্ঘ তিন দশকের রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও নেতৃত্বের গল্প। শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিলে রিট আবেদন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- খতনা করতে গিয়ে ৫ বছরের শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি মৃত আয়ানের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আজ মঙ্গলবার আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম রিট আবেদনটি দায়ের করনে। এটি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।

শাহজাহান আকন্দ মাসুম বলেন, সুন্নতে খতনার জন্য ‘অতিরিক্ত অ্যানেসথেসিয়া’ দেওয়ায় তার মৃত্যু হয়। এই ঘটনা সবার বাচ্চার ক্ষেত্রে হতে পারে।

‘বিষয়টি হৃদয়বিদায়ক। তাই আমি জনস্বার্থে রিট করেছি। আমরা সাত দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলেছি।’

নিরাপদে খতনা করাতে হাসপাতালে, লাইফ সাপোর্টে শিশু আয়ানের মৃত্যু নিরাপদে খতনা করাতে হাসপাতালে, লাইফ সাপোর্টে শিশু আয়ানের মৃত্যু

তিনি আরও বলেন, ইউনাইটেড হাসপাতালে গত ১৫ বছরে চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না, একজন বিদেশি পাইলট, বিশ্বব্যাংকের একজন কর্মকর্তার মাসহ অনেকে অবহেলায় মারা গিয়েছে। তারা প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছে। তাই এই হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়েছি।

খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান ৮ জানুয়ারি রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। শিশু আয়ান টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল বলে জানা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions