শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারে যুবকের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৬০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার একটি বৌদ্ধ বিহারে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ ওঠেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সীমাঘরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই যুবকের নাম উক্যসাইং মারমা (১৮)। সে রাইখালী ইউনিয়নের ডংনালা উপর পাড়ার মংথোয়াই মারমা ছেলে। উক্যসাইং কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা জানান, ছেলেটির আত্মহত্যার খবর পাওয়ার পর আমি বিস্তারিত খোঁজখবর নিয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত হতে পারিনি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, ওই যুবক বৌদ্ধ বিহারে থেকে পড়াশুনা করত। রাতে বৌদ্ধ বিহারের সীমাঘরে দরজা লাগিয়ে সেই আত্মহত্যা করে। ঘটনাস্থলে পুলিশ গেছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions