শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না ৪ মেডিকেল কলেজ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৬০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের চারটি বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (৯ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা না মানায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তাই দেশি ও বিদেশি শিক্ষার্থীদের এসব মেডিকেল কলেজে ভর্তি হতে নিষেধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা পাওয়া মেডিকেল কলেজগুলো হলো রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ।

অধিদপ্তর জানিয়েছে, বিগত পাঁচ বছরে বিভিন্ন অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করেছে অভিযুক্ত কলেজগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে বিএমডিসি। উল্লিখিত প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীরা পরবর্তীতে পেশাগত কাজে যোগদানের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন। সেজন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ১০২টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ৭২৮টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলোতে আছে ৫ হাজার ৩৮০টি আসন। আর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আছে শিক্ষার্থীদের ৬ হাজার ৩৪৮টি আসন; যেখানে দেশি শিক্ষার্থীদের জন্য আছে ৩ হাজার ৬৫৭টি আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৪৫ শতাংশ কোটা হিসেবে আছে ২ হাজার ৫৫১টি আসন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions