শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে লোকালয়ে বুনোহাতি, রেস্ট হাউজে ঢুকে তছনছ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৩০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় লোকালয়ে এসে বিএফআইডিসি এলপিসি রেস্ট হাউজের রান্নাঘর তছনছ করে দিয়েছে বুনো হাতি।

রোববার দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত বুনো হাতির একটি পাল এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় রেস্ট হাউজ কর্তৃপক্ষ।

জানা গেছে, এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা নিরাপদে সরে যান। বুনোহাতির দল রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘর ব্যাপক ভাঙচুর করে। একইদিন রাতে কাজী সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমানের বাবুলের কলাবাগান সাবাড়ের খবর পাওয়া গেছে।

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, রাত ৩টা থেকে ভোর ৫টা পযন্ত বন্যহাতি রেস্ট হাউজে প্রবেশ করে এবং রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘরের ব্যাপক ভাঙচুর করে।

এ সময় রেস্ট হাউজে অবস্থানরত সকলে ভয়ে দৌঁড়ে দ্বিতীয়তলায় নিরাপদে আশ্রয় নেই। আমরা এখন আতঙ্কে আছি আবার কখন এসে হানা দেয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বনের মধ্যে খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে আসছে। এছাড়া নতুন করে কয়েকটি হাতি বাচ্চা দেয়ার ফলে খাদ্যর সন্ধানে লোকালয়ে আসছে। বিষয়গুলো আমরা দেখছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions