শিরোনাম
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

টানা ৭ বারের মতো নির্বাচিত বীর বাহাদুর উশৈসিং

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৬ দেখা হয়েছে

বান্দরবান:- উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দ্বাদশ সংসদীয় নির্বাচনে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের ১৮২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ২৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১০০৪৩। ভোটের হার ছিল ৬১.৭২ শতাংশ।

আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর আগে এই সংসদীয় আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সাল থেকে এই আসনটি আওয়ামী লীগ তথা বীর বাহাদুরের দখলেই ছিল। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছে।

এদিকে ফলাফলের এই খবর পাওয়ার পর বান্দরবন শহরে বিভিন্ন কেন্দ্র থেকে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। মিষ্টি বিতরণ চলে বিভিন্ন জায়গায়। নির্বাচিত হওয়ার পর বীর বাহাদুর বান্দরবান বাসীদের শুভেচ্ছা জানিয়েছে।

 

তিনি বলেছেন, আগামীতে উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে বান্দরবানকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। এদিকে সকাল থেকে বান্দরবানের বিভিন্ন কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বীর বাহাদুর সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

 

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম বিকেলে লামায় ভোট দেন। সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীকে একসাথে দেখা গেছে। দুই প্রার্থীই নিজেরা একে অপরের সাথে কোলাকুলি করেন ও একে অপরকে শুভেচ্ছা জানান।

 

সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ে কেন্দ্রগুলোতে। তবে দুপুরের পর কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা একেবারেই কম ছিল। এবার দুর্গম এলাকার কেন্দ্রগুলো থেকে খুব দ্রুত সময়ে ফলাফল চলে আসে। অতি দুর্গম কেন্দ্রগুলোতে এবার নির্বাচনী ফলাফল সংগ্রহে নিরাপত্তা বাহিনীর ওয়ারলেস সেট ও বিজিবির বিওপিগুলোর বঙ্গবন্ধু স্যাটেলাইট মডিউল ব্যবহার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions