শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৬২ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এ খবর জানিয়েছে।

নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ। তাকে বুধবার স্থানীয় সময় ভোর ৬টার পর নিউইয়র্কের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করা হয়।

নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।

তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পার হলেও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

ফ্রিটজ ফ্রেগ জানান, ঘটনার তদন্ত চলছে।

মার্কিন অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে মসজিদে ইমামতির পাশপাশি নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবেও কাজ করছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions