শিরোনাম
রাঙ্গামাটির বালুখালীতে টিসিবির তেল নিয়ে অনিয়মের অভিযোগ রাঙ্গামাটির মানিকছড়িতে যৌথবাহিনীর চেকপোস্টের সামনে হামলা, বিএনপি নেতাসহ আহত—৩ বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর বান্দরবানে রুমা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা চট্টগ্রামের রাউজানে ১৮ মাসে ২১ হত্যাকাণ্ড, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রাঙ্গামাটির সাজেকে ইউপিডিএফ ও জেএলএ গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ, নিহত -২ এলাকায় আতঙ্ক, রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১০ জন হাসপাতালে সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ

বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২৪ ঘন্টা নৌযান চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৯১ দেখা হয়েছে

বান্দরবান:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে ২৪ ঘন্টা নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত দিনের আগে ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) বন্ধ থাকবে।

রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিকদের পরিচয়পত্র থাকতে হবে। ওই সময় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক, জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলায় সাঙ্গু নদী পথে ও লামা, আলীকদম উপজেলায় মাতামুহুরি নদী পথে সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াত থাকলেও জেলার একমাত্র উপজেলা নাইক্ষ্যংছড়িতে নৌপথ নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions