শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীর ওপর মিসাইল ছুড়ল হিজবুল্লাহ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল-অরৌরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।

সালেহ আল-অরৌরি ছিলেন হামাসের পলিটব্যুরোর উপপ্রধান। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে তাকে ও আল-কাসেম ব্রিগডসের দুই কমান্ডারসহ সাতজনকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার পরই প্রতিশোধ ও ‘শাস্তি’ দেওয়ার হুমকি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হিজবুল্লাহ দাবি করেছে- ইসরায়েলের দখলকৃত মার্জ এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

তারা আরও জানিয়েছে, সালেহ আল-অরৌরিকে হত্যার পর প্রতিশোধ নেওয়ার যে কথা তারা দিয়েছিল, সেই কথা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই মিসাইল হামলার ব্যাপারে বিস্তারিত কোনও কিছু জানায়নি হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও সেনাদের ওপর হামলার ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে মানেরার একটি সেনা চৌকির দুই সেনা সামান্য আহত হয়েছে।

সালেহ আল-অরৌরিকে হত্যার পর হামাস-ইসরায়েল যুদ্ধ এখন লেবাননে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions