শিরোনাম
পাহাড়ে ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও দায়িত্ব পালনে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার জনগণ কি ভোট দিতে যাবে? পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪০০ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নির্বাচনকে সামনে রেখে নগদ টাকার ছড়াছড়ি গণআধিকার পরিষদের মনোনীত এম এ বাসারের বরকলে নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রচারণায় রাজস্থলী উপজেলায় এম এ বাশার এর জনসংযোগ ও পথসভা জামায়াত নেতার নির্দেশে বানানো হচ্ছিল ভোটের অবৈধ সিল ‘নারী-সংখ্যালঘুদের বিষয়ে আমাদের মূল অবস্থান ক্ষুণ্ন হলে, জামায়াতের সঙ্গে জোট টিকবে না’ নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামালায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩

চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৫১৭ দেখা হয়েছে

চট্টগ্রাম-: চট্টগ্রাম নগরীতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
বিজ্ঞাপন

সোমবার (২৭ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে এ ঘটনা ঘটেছে।

নিহত সুমন সাহা (৪৫) নগরীর রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাচেলর বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী জানিয়েছেন, ওই বাসাতেই গত (সোমবার) রাতে খুন হয়েছেন সুমন।
বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকজন লোক বাসায় গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন মারধরে জখমে রক্তের জমাটবাঁধা কালচে দাগ দেখা গেছে। মঙ্গলবার ভোর পর্যন্ত আটক করা তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশের ধারণা, মাদক ও সোনা চোরাচালানের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions