শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়নি: ইসি আহসান হা‌বিব

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৯৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত এখনো হয়নি। নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার বিষয়ে ভোটারদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (আব.) মো. আহসান হাবিব খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

ইসি আহসান হাবিব আরও বলেন, বড় বড় দল নির্বাচনে আসুক। তাহলে ভারসাম‌্যতা রক্ষা হবে। আমরা কারও পক্ষ নই, বুক ফুলিয়ে বলছি। অতীত থেকে শিক্ষা নিয়ে এমন নির্বাচন হবে যা উদাহরণ হয়ে থাকবে।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন- রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল অঞ্চল মো. আলাউদ্দীন, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ পটুয়াখালী ও ভোলার জেলা প্রশাসক এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions