শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাংক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৫৭৫ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- গাজার উত্তর দিকে ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক। এর আগে হাসপাতালটিতে কামান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হন।
স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা সোমবার আল জাজিরাকে বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালে পরিস্থিতি বিপর্যয়কর। শত শত লোক হাসপাতালে আটকা পড়েছেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালের কর্মীরা আহতদের চিকিৎসার জন্য থাকতে চাপাচাপি করছেন। হাসপাতালের ভেতরে চিকিৎসাকর্মী ও আহত ব্যক্তিসহ প্রায় ৭০০ মানুষ রয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, গাজার উত্তর-পূর্বের বেইত লাহিয়া শহরের চিকিৎসা স্থাপনাটিতে কামান হামলা হয়েছে।
হাসপাতাল আঙিনায় স্বশস্ত্র কোনো যোদ্ধা ছিল, এমনটি অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি ইসরায়েলের এমন কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন। তেল আবিব যাতে নৃশংসতা বন্ধ করে, সেজন্য তিনি এর অংশীদারদের আহ্বান জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions