শিরোনাম
বান্দরবানে দুর্গম পাহাড়ে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবি,বিনামূল্যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিষপানে গৃহবধূর মৃত্যু আইফোন কাল হলো অপ্রতিমের,হত্যার লোমহর্ষক বর্ণনা, খুনিরা কিশোর গ্যাংয়ের সদস্য উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৫৬৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য অঞ্চলজুড়ে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরণের সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে করে আসছে।

এরই অংশ হিসেবে রবিবার (১৯ নভেম্বর) রাঙ্গামাটি সদর জোনের আওতাধীন কাউখালী আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকায় ২৩৫ জন পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকৎসা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়।

এতে রাঙ্গামাটি সিএম এইচ এর দক্ষ মেডিকেল অফিসার ও সদস্যরা চিকিৎসা সেবা পরিচালনা করেন। কাউখালী সেনা ক্যাম্প কমান্ডারের প্রত্যক্ষ তত্বাবধানে সার্বক্ষণিক মেডিকেল টিম পরিচালনা করা হয়।

কাউখালী ক্যাম্পের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার অসহায় মানুষ। এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা।

রাঙ্গামাটি সদর জোন সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভবিষ্যতেও এ ধরণের সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions