শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

বান্দরবানে অপহৃত দুজনকে মুক্তি,এখনো বন্দী সেনা সার্জেন্ট আনোয়ার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১২৯১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে রুমায় অপহৃত সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ তিনজনকে অপহরণের ঘটনায় দুজনকে ছেড়ে দিয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ওই দুজনের নাম মামুন ও আবদুর রহমান। তবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন কেএনএফের আস্তানায় বন্দী রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পাড়াবাসী জানান, গত বুধবার দুপুরে রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ও রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন সীমানা রেখা লুংথাসি ঝিরি থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ ৯ জনকে ধরে নিয়ে যায় কেএনএফ সশস্ত্র সদস্যরা। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে একই দিন সন্ধ্যায় ছয়জনকে ছেড়ে দিলেও অবসরপ্রাপ্ত সার্জেন্টসহ তিনজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তাঁরা হলেন সেনাবাহিনীর ২৬ নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলোয়ার হোসেন (৫৪), তাঁরই গাড়িচালক মো. মামুন (২৯) ও নির্মাণশ্রমিক আবদুর রহমান (২৭)। ঘটনার পর থেকে ওই এলাকার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় সাত লাখ টাকা মুক্তিপণ দাবির কথা জানা গেলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘অপহরণের বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’

রুমা জিপ মালিক-চালক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, চালক মামুনসহ দুই শ্রমিককে ছেড়ে দিয়েছে। ছাড়া পাওয়া দুজন রুমা সদরে আসছেন। তাঁদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে বলে উল্লেখ করে জানিয়েছেন দুই শ্রমিক এখন পথিমধ্যে আছে।

এদিকে এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে সম্প্রতি রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকের ভ্রমণের ওপর প্রশাসন অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এলাকায় সেনাবাহিনীসহ র‍্যাবের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions