শিরোনাম
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায় পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৮৭৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে উখ্যাইমং (১৭) নামের এক কিশোর মারা গেছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি জেলেঘাটে এ ঘটনা ঘটে। উখ্যাইমং মারমা ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি মারমাপাড়ার মৃত মংওয়াই প্রু মারমার ছেলে। আজ মঙ্গলবার সকালে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, গতকাল বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে শীলছড়ি জেলে ঘাটে গোসল করতে নেমে উখ্যাইমং মারমা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে মাছের জাল দিয়ে নদী থেকে তার মরদেহে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকালই ওই কিশোরের মরদেহটি হাসপাতাল থেকে থানায় আনা হয়। আজ মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions