শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

বান্দরবানে চোরা গরু ভাগ বন্টন নিয়ে সংঘর্ষে একজন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭১৬ দেখা হয়েছে

বান্দরবান:-বান্দরবানে আলীকদম উপজেলার অবৈধ গরু চোরাচালানকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মিসবাহ উদ্দিন (২৩) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গিয়াস নামে আরেক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।

শনিবার দিবাগত রাতে কুরুকপাতার ইউনিয়নের ইন্দুরমুখ নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি উপজেলা ৩নং নয়াপাড়া ইউনিয়নের মহিউদ্দিন ছেলের।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সীমান্ত সড়ক দিয়ে অবৈধ পন্থায় গরু চোরাকারবারি দল চোরাচালান করতে যান।

সেখানে গরু নিয়ে আসার পর গরু ভাগ বন্টন নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ লেগে যায়।

এতে ঘটনাস্থলে দায়ের কোপে মাথয়ে জখম হয়ে একজন নিহত হয়।

এসময় এক ব্যক্তি গুরত্বর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়।

আলীদকম থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, গরু চোরাকারবারি চক্রটি দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে খবর পেয়েছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions