শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

পরিচালক ডেকেছিলেন হোটেল কক্ষে, বিদ্যা বালান করেছিলেন কী?

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭১২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাই নানা রকম হয়রানির শিকার হন। সেই হয়রানিকারীদের মধ্যে পরিচালকদের নামও থাকে। শোনা যায় সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে নায়িকাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকেন পরিচালকরা। নায়িকাদের ডাকেন নিভৃতবাসেও।

অনেক অভিনেত্রী এ বিষয়ে সরাসরি কথাও বলেন। অভিযোগ জানিয়ে মিডিয়ায় হৈচৈও ফেলেন।
তবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান জানালেন, ক্যারিয়ারে তিনি এমন কোনো বিব্রতকর অবস্থার মুখে পড়েননি। একবার অবশ্য তাকে এক পরিচালক নিজের হোটেল কক্ষে ডেকেছিলেন। তবে সেই পরিস্থিতি তিনি সামলে নিয়েছেন চৌকস দক্ষতায়।

এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছেন, ‌‘আমি পরিচালকদের সাথে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এ দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান। কারণ, আমি অনেক রোমহর্ষক ঘটনা শুনেছি। আমার বাবা-মাও এ নিয়ে বেশ ভয়ে থাকতেন। সেকারণেই তারা আমাকে সিনেমায় যুক্ত হতে নিষেধ করতেন। তবে আমি একবার একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। মনে আছে আমাকে এক পরিচালক সই করার জন্য তার হোটেল কক্ষে ডেকেছিলেন।’

বিদ্যা আরও বলেন, ‘আমি কি করবো বুঝতে পারছিলাম না। কারণ আমি ছিলাম একা।’ ‘তবে আমি একটা স্মার্ট কাজ করেছিলাম। আমি যখন কক্ষে ঢুকেছিলাম, তখন দরজাটা খোলা রেখেছিলাম।’

বিদ্যার মতে এই ধরনের পরিস্থিতিতে ভয়ংকর কিছু এড়াতে নায়িকাদের নিজেদেরই বুদ্ধি খাটাতে হবে। থাকতে হবে আরও সতর্ক।

সূত্র: এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions