শিরোনাম
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প ‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

খাগড়াছড়ির মানিকছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, ধর্ষক পলাতক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬৩৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:-খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নে এক লম্পট কর্তৃক ৫বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ধর্ষক পলাতক রয়েছে। বৃহস্পতিবার(৯ মার্চ) বিকেলে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। ধর্ষক আনু মিয়া(৫৫) ওই ইউপির ৯নং ওয়ার্ডের নামার পাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু কন্যার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে ওই বখাটে লম্পট পালিয়ে যায়। এদিকে নির্যাতিত শিশু কন্যার মা ছবুরা বেগম ও পিতা মো. শাহজাহান বিষয়টি ইউপি সদস্য মো. মহরম আলীকে অবহিত করলে এ বিষয়ে কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসকের নিকট থেকে ব্যাথার ঔষধ নিয়ে বাড়ি ফিরে যেতে পরামর্শ দেন। এক পর্যায়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে চিকিৎসকরা শিশুটির গোপনাঙ্গে ক্ষত চিহ্নের নমুনা পেয়ে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসক ডা. মহিউদ্দীন বলেন, শিশু’র গোপনাঙ্গে ক্ষত চিহ্নের আলামত থাকায় তাকে জেলা সদরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পরে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ডের পর পুলিশি নিরাপত্তায় রাতে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরিক্ষায় জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জানার পর দ্রুত নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মামলা রেকর্ড শেষে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিশু ধর্ষণকারী আনু মিয়াকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions