শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

লন্ডনে কী করছেন ববি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬২৮ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:-বেশ কিছুদিন থেকেই চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কোনো চলচ্চিত্র সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। তবে একের পর এক নতুন চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। এখন তিনি শুটিংয়ে ব্যস্ত যুক্তরাজ্যের লন্ডনে। গত ১৮ ফেব্রুয়ারি লন্ডনে পৌঁছেই শুটিংয়ে অংশ নিয়েছেন ববি।

সেখানে ববি দুটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন। দুটি সিনেমাই পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। একটি সিনেমার নাম ‘বেঈমান’, আরেকটি ‘নাইট ইন লন্ডন’।

লন্ডনে দুই সিনেমার শুটিং করছেন ববিলন্ডনে দুই সিনেমার শুটিং করছেন ববি

বেঈমান সিনেমায় ববির সঙ্গে রয়েছেন আমান রেজা। এ সিনেমার কাজ শেষ করেই শুরু করবেন ‘নাইট ইন লন্ডন’-এর কাজ। এতে ববিকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। ববি জানান, চরিত্রটি চ্যালেঞ্জিং বলেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন তিনি। তবে এ সিনেমায় তাঁর বিপরীতে কে কাজ করবেন তা জানাননি। চমক হিসেবেই রাখতে চাইলেন সেই খবর। দুটি সিনেমার শুটিং ও ডাবিং শেষে এ মাসের ১৮ তারিখে দেশে ফেরার কথা তাঁর।

ববি বলেন, দেশে ফিরেই জমে থাকা কাজগুলো শেষ করতে চান। লন্ডন যাওয়ার আগে শুরু করেছিলেন ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বরিশালে শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শুটিং শেষ না করেই ঢাকায় ফিরতে হয়েছিল তাঁকে। লন্ডন থেকে ফিরে বাকি অংশের কাজ করার কথা তাঁর।

এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফ্রড: দ্য বাটপার’ সিনেমায়। এটি পরিচালনা করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এর শুটিং শুরুর কথা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions