শিরোনাম
বান্দরবানে রুমা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা চট্টগ্রামের রাউজানে ১৮ মাসে ২১ হত্যাকাণ্ড, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রাঙ্গামাটির সাজেকে ইউপিডিএফ ও জেএলএ গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ, নিহত -২ এলাকায় আতঙ্ক, রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১০ জন হাসপাতালে সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ রাঙ্গামাটির জুরাছড়িতে তিনদিনব্যাপী বৌদ্ধ ধর্মীয় দান ও পূণ্য উৎসব সম্পন্ন সচিবালয়ে কর্মকর্তাদের মধ্যে বদলি ও তদন্ত আতঙ্ক আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৬৭ দেখা হয়েছে

ঢাকা:- সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মার্চ) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬১ ও ২২২৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— ইস্টার্ন হাউজিং, জেমেনী সী ফুড, জেনেক্স, সী পার্ল, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার, বিএসসি, রূপালী লাইফ, অরিয়ন ফার্মা ও শাইনপুকুর সিরামিক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৪৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৭ লাখ টাকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions