শিরোনাম
রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

আবারও ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮০২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আবারও ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আক্রান্ত হয়েছে খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামো।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে যে, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বন্দর নগরী ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হয়েছে। গভর্নর ম্যাকসিম মার্চেনকো জানান, হামলায় নগরীটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, জানান ওই গভর্নর।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানান, প্রায় ১৫টি হামলা রয়েছে। যার মধ্যে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ও একটি আবাসিক ভবন রয়েছে।

পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো এবং অন্যান্য অঞ্চল থেকেও হামলার খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions