শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

খাগড়াছড়ি সাজেক রুট ৫-৭ দিন পর স্বাভাবিক হবে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৭৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় জনদুর্ভোগ বেড়েছে। বিকল্প সড়কে হালকা যানবাহন চলাচল করতে পারলেও পণ্যবাহী ভারী যানবাহন ও বাস চলাচল বন্ধ রয়েছে। উভয় পাড়ের মানুষ পায়ে হেটে নদী পারাপার হচ্ছে।

বুধবার (৮ মার্চ) একটি সূত্রে জানা গেছে, সেনাবাহিনী ও সড়ক জনপদ বিভাগ ব্রিজটির সংস্কার কাজ শুরু করলেও সেটি স্বাভাবিক হতে ৫ থেকে ৭দিন সময় লাগবে।

মঙ্গলবার (৭ মার্চ) খাগড়াছড়ির দীঘিনালায় পাথর বোঝাই একটি ট্রাকসহ ভেঙে পড়ে মাইনী বেইলি ব্রিজটি। মূলত ব্রিজটির ধারণ ক্ষমতার চেয়ে বেশি মালামাল পরিবহন করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্টরা। ৫ টন পর্যন্ত পরিবহন করতে পারার কথা থাকলেও পাথর বোঝাই ট্রাকটিতে ১২ থেকে ১৫ টন মালামাল ছিল।
ব্রিজ ভেঙে পড়ায় দীঘিনালা-সাজেক, দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যাতায়াতকারীরা পড়েছেন মহা দুর্ভোগে।

স্থানীয়রা জানায়, সেতুটি অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ ছিল। খাগড়াছড়িতে এখনো এমন আরও ১০টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। সেনাবাহিনীর ২০ ইসিবি ও সড়ক জনপদ বিভাগ ব্রিজটি সারানোর কাজ করছেন।

সেনাবাহিনীর ২০ ইসিবির প্রকল্প পরিচালক মেজর এইচ এম ইকরামুল হক বলেন, বেইলি ব্রিজটি সংস্কারের জন্য সড়ক ও জনপদ বিভাগসহ আমরা কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্ভব ব্রিজের ভাঙা পাটাতন সরিয়ে পুনরায় স্থাপন করে চলাচল স্বাভাবিক করার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions