শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৮৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ, এরপর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ, এরপর সিদ্দিকবাজারে বিস্ফোরণ- এভাবে একের পর এক বিস্ফোরণের ঘটনাকে ‘রহস্যজনক’ বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

মঙ্গলবার (৭ মার্চ) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক। গত কয়েকদিনে এমন ঘটনায় ২৫ জনের অধিক লোক প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত। এসব ঘটনায় সরকারের কোনো গাফিলতি আছে কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। সবগুলো ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে। এসব ঘটনা পরিকল্পিত কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন। আমি মনে করি, এর পেছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতাও রয়েছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানির ঘটনা ঠেকাতে পারছে না। আমি সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions