শিরোনাম
সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত

৫৬ বোনকে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ বহাল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫১৮ দেখা হয়েছে

ঢাকা:- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ৫৬ জন সহোদরাকে ভর্তির নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভিকারুননিসার করা ৪টি আবেদন সোমবার (৬ মার্চ) খারিজ করে আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ।

আদালতে সহোদরাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, সাঈদ আহমেদ রাজা ও এবিএম আলতাফ হোসেন। ভিকারুননিসার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

আইনজীবীরা জানান, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে।

কিন্তু গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়।

পরে ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ৫৬ জন সহোদরার পক্ষে হাইকোর্টে পৃথক পৃথক রিট করেন তাদের অভিভাবকরা। ওইসব রিটের শুনানি নিয়ে সংশোধিত নীতিমালা স্থগিত করে তাদের ভর্তির নির্দেশ দেন হাইকোর্ট।

ওই আদেশের বিরুদ্ধে ভিকারুননিসার পক্ষে আপিল বিভাগে পৃথক চারটি আবেদন করা হয়। শুনানি শেষে সোমবার সেসব আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে ৫৬ জনকে ভর্তির নির্দেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions