শিরোনাম
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

সিরাজগঞ্জে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৯৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা নাটোর সিটি কলেজের শিক্ষার্থী। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- জেলার বেলকুচি উপজেলার আব্দুল বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগরে পৌঁছালে একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা বদরুল কবীর বলেন, ‘তিনজনের মরদেহ থানায় আনা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা এসেছেন। মরদেহ সনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হস্তান্তর করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions