শিরোনাম
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি? জামায়াতের মতো মিথ্যাবাদী দ্বিতীয়টি নেই

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নারী ও শিশুসহ নিহত ১৪

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-পাকিস্তানে ভয়াভহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কালার কাহার শহরের কাছে বিয়ের অনুষ্ঠানের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

গত দুই মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানজুড়ে এটি চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

উদ্ধারকারী কর্মী ও পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান এবং অন্য দু’জন রোববার হাসপাতালে মারা যান। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন।

অন্যদিকে আহতদের কালার কাহারের তহসিল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক ডন ডটকমকে বলেন, বিয়ের পার্টি শেষে যাত্রীরা ইসলামাবাদ থেকে লাহোরে ফিরছিল। তিনি বলেন, ‘ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের একটি বাঁকের মধ্য দিয়ে যাওয়ার সময় গাড়িটির ব্রেক-ফেল হয় এবং বাসটি বিপরীত দিক থেকে আসা দু’টি গাড়িকে ধাক্কা দেয়।’

তিনি আরও বলেন, ‘ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাদের রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে।’

এদিকে রেসকিউ ১১২২ এর জেলা ইনচার্জ ডা. আতিক আহমেদ জানান, একটি গাড়ি এখনও বাসের নিচে আটকে আছে। তিনি বলেন, ‘বাসটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের আহত ব্যক্তি ও মৃতদেহগুলোকে বের করে আনতে সেটি কেটে ফেলতে হয়েছে।’

এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডন ডটকমের সাথে আলাপকালে একজন পুলিশ কর্মকর্তা জানান, কালার কাহারের কাছে সল্ট রেঞ্জের পাহাড়ি এলাকা দিয়ে যাওয়া মোটরওয়ের বিপজ্জনক বাঁকে এই দুর্ঘটনা ঘটে। ইসলামাবাদ-লাহোর মোটরওয়েতে গাড়ি চালাতে অভ্যস্ত নয় এমন চালকরা এই ধরনের মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হন জানিয়ে তিনি বলেন, ‘অধিকাংশ দুর্ঘটনা এই বাঁকটিতে ঘটে কারণ এটি বাঁকানো এবং ঢালু।’

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ এবং ডেপুটি স্পিকার জাহিদ আকরাম দুররানিও মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions