শিরোনাম
বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি?

রিংকুসহ ২২ বাংলাদেশিকে আঙ্কারায় আনা হচ্ছে: কনসাল জেনারেল

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- তুরস্কে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া যুবক গোলাম সাঈদ রিংকু ভালো আছেন। রিংকুসহ ২২ বাংলাদেশিকে খাহরামানমারাস আজাজসহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা থেকে আঙ্কারায় আনা হচ্ছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরে আলম। তিনি বলেন, ‘ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় আশ্রয়হীন হয়ে পড়া এবং খাবার ও চিকিৎসাসহ মৌলিক চাহিদাগুলোর সংকটের মুখে তাঁদের আঙ্কারায় আনা হচ্ছে।’

রিংকুকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে সিরিয়ায় বাংলাদেশি কেউ ক্ষতিগ্রস্ত হননি। সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দেখভাল করে জর্ডানে বাংলাদেশ দূতাবাস। ঢাকা থেকে টেলিফোনে জানতে চাইলে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান আজকের পত্রিকাকে বলেন, ‘সিরিয়ায় বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলসহ বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। দেশটির আলেপ্পোসহ যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেখানে খুব বেশি বাংলাদেশি নাগরিক নেই। যারা আছেন, তাঁদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন কোনো তথ্য মেলেনি।’

একদিনের শোক
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আজ বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার এ কথা জানানো হয়।

শোক দিবসের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions