শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

পাস ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-বরাবরের মতো এবারো সব শিক্ষাবোর্ডে ছেলেদের থেকে পাস ও জিপিএ-৫ এগিয়ে রয়েছেন মেয়েরা। এবার ছাত্রের থেকে ২ দশমিক ৯৫ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে। আর ১৫ হাজার ১৬০টি বেশি জিপিএ-৫ পেয়েছে ছাত্রীরা।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে এইচএসসির ফলের সারসংক্ষেপ প্রধানন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা।
সাধারণত প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া এই পাবলিক পরীক্ষা ২০২২ সালের ৬ নভেম্বর শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২২ সালে ১ হাজার ৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions