শিরোনাম
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প ‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

তুরস্কে ভূমিকম্প: ভারী বৃষ্টি-তুষারপাতে ব্যাহত উদ্ধার কাজ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ধ্বংসস্তুপের নীচে আটকা পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

সোমবারের ভূমিকম্পে এ পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ানোর পথে। আহতের সংখ্যাও ১৫ হাজারের বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নাটকীয়ভাবে মৃতের সংখ্যা ধারনার চেয়েও বেশি বাড়তে পারে।

৭.৮ মাত্রার এই ভূমিকম্পের পরবর্তী দিনেও অব্যাহত আছে উদ্ধারকাজ। তবে তীব্র শীত ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বিভিন্ন বিশ্ব গণমাধ্যমের খবর বলছে, ধ্বংসস্তুপের নীচ থেকে আটকা পড়াদের সাহায্য আকুতি ও চিৎকার শোনা যাচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, অনেকেই বাঁচার আকুতি জানালেও উদ্ধারকারীরা তাদের কাছে যেতে পারছে না। দেনিজ নামের ওই বাসিন্দা বলেছেন, ‘তারা বলছে আমাদের বাঁচাও কিন্তু আমরা তাদের বাঁচাতে পারছি না।’

বিদ্যুৎ নেই, সাথে বৃষ্টি ও ঠাণ্ডার কারণে আটকে পড়া অনেককেই উদ্ধার করা সম্ভব নাও হতে পারে বলে শঙ্কা করছে স্থানীয়রা। সূত্র: বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions