শিরোনাম
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি–নির্বাচনি ইশতেহার হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি,রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ধারাভাষ্যে আছেন আতহার যমুনার সামনে ৩ জন নিহতের খবর সত্য নয়: প্রেস উইং শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা ২৩০০ ছাড়াল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে অন্তত ২৩০০ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ভূমিকম্পে ১৪৯৮ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ায় মারা গেছে ৮১০ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২৩শ’ ছাড়িয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হয়ে ওরহাম তাতার জানিয়েছেন, ভূমিকম্প আক্রান্ত সব এলাকায় তাদের সদস্যরা পৌঁছাতে পেরেছে। বিভিন্ন জায়গায় আরও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত তুরস্কে ভূমিকম্পে আহত হয়েছে আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। ভেঙে পড়েছে প্রায় তিন হাজার ভবন। সূত্র: আল জাজিরা, বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions