শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

টি-টোয়েন্টিতে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড গড়লেন টাই

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭০৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অ্যান্ড্রু টাইয়ের স্লোয়ার ফুল টস তুলে মারলেন জেমস বাজলি। লং অন থেকে অনেকটা দৌড়ে ডিপ মিডউইকেটে ক্যাচ নিলেন স্টিফেন এস্কিনাজি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান পেসার স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। একই সঙ্গে নাম তুললেন রেকর্ড বইয়ে।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন টাই। তিনি ভেঙে দিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের রেকর্ড। ২৯৯ উইকেট নিয়ে গত শনিবার পার্থ স্কর্চার্সের হয়ে ব্রিজবেন হিটের বিপক্ষে বিগ ব্যাশের ফাইনালে খেলতে নামেন টাই। পার্থ স্টেডিয়ামে প্রথম ইনিংসের ও নিজের কোটার শেষ ওভারে বাজলিকে ফিরিয়ে তিনি ছুঁয়ে ফেলেন মাইলফলক।
৩০০ উইকেটের ঠিকানায় পৌঁছতে ৩৬ বছর বয়সী টাইয়ের লাগল ২১১ ম্যাচ। রশিদের লেগেছিল ২১৩ ম্যাচ। তালিকায় তিন নম্বরে থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার লেগেছিল ২২২ ম্যাচ। টাই রেকর্ড গড়ার দিনটা রাঙিয়েছেন শিরোপা জিতে। ব্রিজবেনকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions