শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

বান্দরবানের থানচিতে ২ নৌকার সংঘর্ষ, চালক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচি উপজেলার সাংগু নদীতে ইঞ্জিনচালিত দুইটি নৌকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌকার ইঞ্জিনের পাখায় কাটা পড়ে সামংগ্য ত্রিপুরা নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার (৫ফেব্রুয়ারি) সকালে উপজেলার রেমাক্রী ইউনিয়ন থেকে থানচি সদরে আসার পথে পদ্মমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামংগ্য ত্রিপুরা থানচি সদরের ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার ছেলে।

জানা গেছে, যাত্রীবাহী একটি নৌকা রেমাক্রি থেকে থানচি আসছিল। পথে পদ্মমুখ এলাকায় এলে উল্টো দিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি নৌকার চালক সামংগ্য ত্রিপুরা ইঞ্জিনের পাখায় কাটা পড়ে গুরুতর আহত হন। তাকে আহতাবস্থায় উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions