শিরোনাম
কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ

চিলিতে দাবানলে ১৩ প্রাণহানি, জরুরি অবস্থা ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬৫ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় প্রচণ্ড তাপদাহে সৃষ্ট দাবানলে ১৩ জনের প্রাণহানি হয়েছে। বিয়োবিও এবং পার্শ্ববর্তী নুবলের বনাঞ্চলের পাশাপাশি কৃষিকাজ হয় এমন এলাকাগুলোতে ‘বিপর্যয়কর অবস্থা’ জারি করার পর সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মাই রিসিও তাপিয়া বলেন, বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়ার পর শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ৪৭ হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে। শুধু শান্তা জুয়ানা পৌর এলাকাতেই ১১ জন প্রাণ হারিয়েছেন।

চিলির কৃষিমন্ত্রী এস্তেবান ভ্যালেনজুয়েলা বলেন, শুক্রবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। এতে দুই ক্রু প্রাণ হারান।

ভ্যালেনজুয়েলা বলেন, ‘লা আরেউকানিয়া এলাকায় এ হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট ও এক মেকানিক প্রাণ হারানোয় আমি অত্যন্ত দুঃখিত। তারা দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল।

বর্তমানে এসব এলাকার ১৭৮টি স্থানে আগুন জ্বলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions