শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

কাপ্তাইয়ে বিনোদনকেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫৩ দেখা হয়েছে

কাপ্তাই,রাঙ্গামাটি:- বছরের শেষ দুই দিনে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় হাজারো পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের আগমনে মুখরিত কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র। গত শুক্রবার ও গতকাল শনিবার কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

শুক্রবার বেলা আড়াইটায় কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা গেছে, এই বিনোদন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ভিড়। অনেকে পরিবারপরিজন নিয়ে এসেছেন বেড়াতে।

কাপ্তাইয়ের বালুরচর এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের গাঁ ঘেঁষে অবস্থিত পর্যটন ও বিনোদন কেন্দ্র ‘প্রশান্তি পার্কে’ গতকাল দুপুর ১২টার দিকে দেখা গেছে, এই কেন্দ্রে শত শত পর্যটকের আগমন ঘটেছে। এখানে বছরের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে এই বিনোদন কেন্দ্রে কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানান পার্কের ব্যবস্থাপক শাওন।

গতকাল বেলা একটার দিকে কাপ্তাই শিলছড়ি হাজিরটেক নিসর্গ রিভার ভ্যালিতে গিয়ে দেখা গেছে, এখানে নয়টি হাউসের কোনোটিই খালি নেই। এই কেন্দ্রের ব্যবস্থাপক মাসুদ তালুকদার বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে তৈরি নয়টি হাউস এক সপ্তাহ ধরে বুকিং। এখানে কায়াকিং করার পাশাপাশি সুলভমূল্যে খাবার পাওয়া যাচ্ছে।’

এদিকে শুক্রবার কাপ্তাইয়ের অন্যতম বিনোদন কেন্দ্র কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম কর্তৃপক্ষ পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জীবতলী লেকশোর পিকনিক স্পটে গিয়ে দেখা গেছে, এখানে শত শত পর্যটক। কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

শিলছড়ি বনশ্রী পিকনিক কেন্দ্রের পরিচালক রুবাইয়েত আক্তার চৌধুরী জানান, শুক্রবার এবং বছরের শেষ দিন শনিবার কাপ্তাইয়ে ২০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে।

কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘কাপ্তাইয়ের অনেক বিনোদন কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে প্রচুর পর্যটক আসে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions