শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কর্মস্থলে যোগ দেননি চসিকের সেই প্রকল্প পরিচালক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-কর্মস্থলে যোগ দেননি ঠিকাদারদের হাতে মারধরের শিকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একটি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী। চসিকে সপ্তাহে দুইদিন অফিস করতেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ নির্বাহী প্রকৌশলী। গত ২৯ জানুয়ারি হামলার শিকার হওয়ার পর গতকাল বুধবার ছিল তার অফিস করার নির্ধারিত দিন। তবে এ দিন অনুপস্থিত ছিলেন তিনি।

এ বিষয়ে চসিকের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, তিনি (প্রকল্প পরিচালক) চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন। তাছাড়া মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত তিনি।

সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম আজাদীকে বলেন, তিনি (প্রকল্প পরিচালক) ছুটিতে আছেন। এ বিষয়ে মেয়র মহোদয়ের সঙ্গেও কথা হয়েছে তার। এদিকে হামলার ঘটনায় চসিকের দায়ের করা মামলাটি খুলশী থানা থেকে নগর পুলিশের গোয়েন্দা বিভাগে হস্তান্তর হয়েছেও বলেও জানান তিনি।

মো. গোলাম ইয়াজদানী সাংবাদিকদের বলেন, আমি আপাতত ছুটিতে আছি। ছুটি শেষ হলে ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ সহকর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এখন একটু ডিপ্রেসড আছি। যখন অফিস শুরু করব, তখন সিদ্ধান্ত নেব কী করব।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে মো. গোলাম ইয়াজদানীকে চসিকের গৃহীত ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পের পরিচালকের দায়িত্ব দেয়া হয়।

তিনি বুধ ও বৃহস্পতিবার চসিকে অফিস করেন। তবে চসিকের সাধারণ সভায় অংশ নেয়ার জন্য গত রোববার চট্টগ্রামে আসেন। ওইদিন বিকেলে নিজ দপ্তরে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় চসিকের পক্ষ থেকে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া চসিক একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং চসিক কার্যালয়ে নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ নেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions