শিরোনাম
বিএনপির ৫১ দফা ইশতেহার,জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সরঞ্জাম তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি?

প্রথম বিভাগ ক্রিকেট লিগে ফিরিঙ্গীবাজার লাকী স্টারের বড় জয়

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৭ দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:- কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব বড় জয় পেয়েছে। নিজেদের আগের খেলায় লাকী স্টার পরাজিত হয়েছিল চসিক গ্রীনের কাছে। সোমবার সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় লাকী স্টার ১৬৪ রানের ব্যবধানে শতদল ক্লাবকে পরাজিত করে। শতদলও নিজেদের প্রথম খেলায় হার মেনেছিল সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার কাছে।

টসে জিতে লাকী স্টার প্রথমে ব্যাট করতে নামে। রাদোয়ান হোসেনের অনবদ্য সেঞ্চুরিতে ৪৮.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ২৭০ রান সংগ্রহ করে। রাদোয়ান ৭৯ বল খেলে ৮টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। দলের অন্যদের মধ্যে তালহা জুবায়ের ৩৯,মাহফুজ হোসেন ২৯,মিনহাজুল ২৬, কাজী মো. জুবায়ের ১৯,সোহানুর রহমান ১৮ এবং মো. আরিফ ১৭ রান করেন।

শতদলের মিরাজুল ইসলাম মুন ৪টি এবং ফজলে রাব্বী ২টি উইকেট নেন। জবাবে শতদল ক্লাব ২৩.৩ ওভার খেলে ১০৬ রানে সবাই আউট হয়ে যান। দলের হয়ে মিরাজুল ইসলাম ২৪, নওশাদ ইকবাল ২০ এবং ওসমান গনি ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। লাকী স্টার ক্লাবের সোহানুর রহমান ৩টি,মাহফুজ হোসেন এবং মিনহাজুল ২টি করে উইকেট নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions