শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

রাঙ্গামাটির রাজস্থলী – চন্দ্রঘোনা সড়কে ঝুঁকিতে দু’টি বেইলী সেতু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দীর্ঘ প্রায় ২ দশকের ও বেশি সময় পূর্বে অস্থায়ীভাবে নির্মিত শফিপুর বেলী সেতু ও রাজস্থলীর কাপ্তাই খালের উপর একটি বেইলী সেতু এখনও মানুষের চলাচলের একমাত্র ভরসা। কাপ্তাই ও সীমান্ত সড়কের পর্যটকবাহী পরিবহনের চাপ, কাঠ-বাঁশসহ এসব এলাকায় উৎপাদিত পণ্য পরিবহনে ভারী যানবাহন চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতি দিনেই ব্রিজ দুইটি দুই পাড়ে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। দ্রুত বেইলী সেতুর পরিবর্তে স্থায়ী গার্টার সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।
২০২০সালের মাঝামাঝি কাঠ বোঝাই একটি ট্রাক তিন নং বাঙালহালিয়া সফিপুর বেইলী সেতু পার হতে গিয়ে পাটাতন ভেঙ্গে আছড়ে পড়ে ঝিড়িতে। সে সময় চন্দ্রঘোনা, বাঙালহালিয়া ও কাপ্তাই সহ রাঙ্গামাটির সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।আপদকালীন সংস্কার করে বেইলী সেতুটি আবারও চালু হলেও দুর্ঘটনার ঝুঁকি কমেনি। সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সেতুর উপর ভারী পণ্যবাহী পরিবহন উঠলে পারাপার হতে লাগছে দীর্ঘ সময়। এতে করে প্রতিদিন লাগছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। একই অবস্থা রাজস্থলীর কাপ্তাই খাল এলাকার বেইলী সেতুও।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের তথ্য অনুসারে, রাঙ্গামাটি, চন্দ্রঘোনা, কাপ্তাই রাজস্থলী সড়কে প্রতিদিন কয়েক শত ভারী ও হালকা পরিবহন যাতায়াত করে। যার অধিকাংশই সীমান্ত সড়কে পাথর বোঝাই, ইট বোঝাই কাঠ-বাঁশ ও কৃষিজ পণ্যবাহী পরিবহন। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে দ্রুত বেইলী সেতুর পরিবর্তে স্থায়ী গার্টার ব্রিজ নির্মাণের দাবি পরিবহন চালকদের। এ দিকে সড়কের পাশে বেলীসেতু সংলগ্ন সাইনবোর্ড স্থাপন করা হয়ছে। এতে লেখা আছে ঝুকিপূন্য বেলী সেতু পাচঁ টনের অধিক মালামাল পরিবহন নিষেধ। প্রতিদিন বাস্তবে দেখায়ায় সীমান্ত সড়কে কাজ করার জন্য ১৫/২০ টনের অধিক পাথর, ইট বোঝাই ট্রাক ঝুকিপূন্য সেতু দিয়ে চলাচল করছে। এমন কি দুর্ঘটনাও ঘটে। রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-অর্থনৈতিক পাইপ লেন হিসেবে পরিচিত চন্দ্রঘোনা, রাইখালী রাঙ্গামাটি রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও সেতুর আধুনিকায়নে দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা।
এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে ঝুকিপূন্য বেলীসেতু দ্রুত সড়িয়ে সেতু নির্মাণ করা প্রয়োজন হয়ছে। এ বিষয়ে আমি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে বিস্তারিত আলাপ করবেন বলে জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions