শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পাণ্ডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ।

লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর ১৯৬৪ সালের ১৫ ডিসেম্বর। ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর রাইফেলসে কমিশন লাভ করেন। তাঁর ৪০ বছরের চাকরিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড, আসাম রাইফেলসের (পূর্ব) এবং ৯ কর্পসর ডিআইজি ছিলেন দ্বিবেদী।

মঙ্গলবার (১১ জুন) এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদীকে পদায়নের কথা জানানো হয়।

লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দ্বিবেদী সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ নিযুক্ত হওয়ার আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের ডিরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়ার কলেজে অধ্যয়নের পর লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ডিএসএসসি ওয়েলিংটন এবং আর্মি ওয়ার কলেজ, মুতেও থেকে কোর্স করেছেন। কার্লাইলের ইউএস আর্মি ওয়ার কলেজের এনডিসি সমমানের কোর্সে তাকে ‘বিশিষ্ট ফেলো’ দেওয়া হয়েছিল।

এ ছাড়া অফিসারের ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল, স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মিলিটারি সায়েন্সে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে দ্বিবেদীর। তাঁকে তিনটি জিওসি–ইন–সি কম্যান্ডেশন কার্ডও দেওয়া হয়েছে।

বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের গত মে মাসের শেষের দিকে অবসরে যাওয়ার কথা ছিল। তবে এক মাসের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩০ এপ্রিল তিনি সেনাপ্রধান নিযুক্ত হন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions