শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবানে কেএনএফ’র সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বম জনগোষ্ঠীর মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩৪৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অপহরণ ও অস্ত্র লুটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধারণ বম জনগোষ্ঠী।

রবিবার (১৯ মে) বিকালে উজানী পাড়া ইসিসি কমপ্লেক্সের সামনে মানববন্ধনে অংশ নেন নারী-পুরুষ ও শিশুসহ সাধারণ বম জনগোষ্ঠী।

এসময় বক্তারা বলেন, কেএনএফ মানে বম নয়, বম মানেই কেএনএফ নয়। এই কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠী বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে। তাদের কারণে সাধারণ বম জনগোষ্ঠী এখন ভয়ে নিজ বাড়ি ছেড়ে জঙ্গলের আশ্রয় নিয়েছে। ফলে সন্তানদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই কেএনএফ স্বাভাবিক জীবনে ফিরে না আসলে আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions