শিরোনাম
রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা

রাঙ্গামাটির চিৎমরমে ১৫ এপ্রিল ‘সাংগ্রাই রিলং পোয়ে’ উৎসব অনুষ্ঠিত হবে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩২২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই রিলং পোয়ে-২০২৪। যা সাংগ্রাই জলবর্ষণ উৎসব নামেও পরিচিত।

এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন, ‘সাংগ্রাই রিলং পোয়ে’ উদযাপন কমিটির আহবায়ক ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়সহ নানা বর্ণের মানুষের কাছে চিংম্রং বৌদ্ধ বিহার একটি পবিত্র তীর্থস্থান। এখানে রয়েছে শত বছরের প্রাচীন বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষবিদায়কে ঘিরে বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জলবর্ষণ উৎসব। আগামী ১৫ এপ্রিল এই উৎসব অনুষ্ঠিত হবে। ওইদিন মারমা যুবক-যুবতীরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করবে।

এছাড়া, এইদিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং র‍্যালী।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার।

উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আচিংপ্রু মারমা বলেন, ১৫ এপ্রিল মূল ‘সাংগ্রাই রিলং পোয়ে’ উৎসব হলেও আগামী ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন বিহার প্রাঙ্গনে বসবে বৈশাখী মেলা। ব্যবসায়ীরা নানা প্রকার পসরা নিয়ে বসবে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে। তাছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক-দায়িকারা বুদ্ধপূজা, বুদ্ধমূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানোসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে।

চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম বলেন, সাংগ্রাই উৎসবকে ঘিরে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions