শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৫৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু
যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। সংসার জীবনের আট বছর পর গত ৮ নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

আজ রবিবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন শিমু নিজেই।
মা হওয়ার অনুভূতি জানতে চাইলে শিমু বলেন, ‘চিকিৎসক সম্ভাব্য তারিখ বলেছিলেন, ১৫ নভেম্বর। কিন্তু এক সপ্তাহ আগে সব ঘটে যায়। এই অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’

শিমু আরও বলেন, আগে ভেবে থাকলেও এখনো দুই সন্তানের নাম রাখেননি। পছন্দ করে ঠিকও করেছিলেন। চূড়ান্ত করতে পারেননি। তবে শর্ট লিস্ট করে রেখেছেন। শিগগিরই এই আনুষ্ঠানিকতা সেরে নেবেন।

২০১৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শিমু। এরপর থেকে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দেন। ২০১৭ সাল থেকে রিলিফ ইন্টারন্যাশনাল-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন তিনি।

১৯৯৯ সালে অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে শিমুর অভিনয়ে পথচলা শুরু হয়েছিল। এরপর শতাধিক একক ও ধারাবাহিক নাটকে প্রশংসার সঙ্গে কাজ করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions