first lead – chtnews24.com

রাঙ্গামাটিতে অবৈধ দেশীয় মদ তৈরির কারখানায় বিজিবির অভিযান, সরঞ্জামসহ মদ জব্দ
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবৈধ দেশীয় মদ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম, তৈরি মদ ও কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালসের নেতৃত্বে এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, কাপ্তাই ব্যাটালিয়নের অধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, ৩ বোতল রাসায়নিক উপকরণ এবং ৩০ লিটার তৈরি দেশীয় মদ জব্দ করা হয়।

এছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির জন্য সংরক্ষণ করা কাঁচামালও জব্দ করা হয়েছে। জব্দ করা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম পুলিশ কর্তৃক ধ্বংস এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বান্দরবানের থানচিতে ঝুলছে নাগরিক সেবা চার্টার তবে সেবা নেই ২৯ বছর
বান্দরবান:- একজন সহকারী কর্মকর্তা দিয়েই ২৯ বছর ধরে চলছে বান্দরবানের থানচি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম। কার্যালয়ের দেয়ালে ঝুলছে দৃষ্টিনন্দন নাগরিক সেবা চার্টার। তবে চার্টারে উল্লেখিত অধিকাংশ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুর্গম এলাকার তরুণ-তরুণীরা।

তীব্র জনবল সংকটে দীর্ঘদিন ধরে একজন কর্মকর্তা দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরের দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রম। ফলে প্রত্যন্ত অঞ্চলের বেকার যুবকদের প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছে।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দপ্তরটিতে কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদ রয়েছে মোট সাতটি।

এর মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা ১টি, তাও অতিরিক্ত দায়িত্বে। অফিস সহকারী কর্মকর্তা ৩ জনের মধ্যে ২ জন শূন্য, সুপারভাইজারসহ কর্মচারী ৩ জন সবই শূন্য। ১৯৯৭ সালে কার্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রয়োজনীয় জনবল পূর্ণাঙ্গভাবে নিয়োগ দেওয়া হয়নি।

বর্তমানে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক একাই দাপ্তরিক ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। গত ৩১ আগস্ট উপজেলা মাসিক সমন্বয় সভায় পরিচয় পর্বে জানা যায়, আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল রহমানকে থানচি কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভৌগোলিক দূরত্ব ও দুর্গমতার কারণে তিনি নিয়মিত থানচি কার্যালয়ে উপস্থিত থাকতে পারেন না বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।

গত ২ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, একজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক ২০২০ সাল থেকে ৬ বছর যাবৎ একা চালিয়ে আসছেন বলে দাবি করেন। তবে কার্যালয়ের দেয়ালে ঝুলছে নাগরিক সেবা চার্টার। সেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীদের কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে বাস্তবে এসব সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার অভিযোগ রয়েছে।

স্থানীয় তরুণ-তরুণীদের অভিযোগ, প্রশিক্ষণের সুযোগ অত্যন্ত সীমিত। পাশাপাশি ঋণের জন্য আবেদন করতে গেলে জনবল সংকটের কারণে কার্যক্রম এগিয়ে নিতে নানা সমস্যার মুখে পড়তে হয়।

দুর্গম বড় মদক এলাকার বাসিন্দা ও সদ্য মাস্টার্স শেষ করা উশৈসিং মারমা বলেন, “দুর্গম এলাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিসে এসে অনেক সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায় না। চার্টারে সুন্দর সুন্দর সেবার কথা লেখা থাকলেও বাস্তবে আমরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না। দ্রুত জনবল নিয়োগ দেওয়া না হলে পাহাড়ের বেকার যুবকদের মধ্যে হতাশা বাড়তে পারে।”

স্থানীয় তরুণী দিপিকা ত্রিপুরা বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু অফিসে এসে মাত্র একজন কর্মকর্তাকে পাওয়া যায়। তিনি দাপ্তরিক কাজের চাপ সামলাতেই হিমশিম খাচ্ছেন। প্রশিক্ষণ বা ঋণের বিষয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া কঠিন। শুধু চার্টার ঝুলিয়ে রাখলে হবে না, বাস্তবে এর সেবা নিশ্চিত করতে হবে।”

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, “আমি একা হলেও যতটুকু সম্ভব কার্যক্রম পরিচালনা করছি। তবে দপ্তরের বিভিন্ন কার্যক্রম ও পরিসংখ্যান সম্পর্কে তথ্য অধিকার আইনের আবেদন গ্রহণ ও তথ্য দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। প্রয়োজনীয় তথ্য আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছ থেকে নেওয়া যেতে পারে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে থানচি উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল রহমান বলেন, আমি আলীকদমে যোগদান করেছি মাত্র দুই মাস হয়েছে। থানচি উপজেলা অতিরিক্ত দায়িত্ব পেয়েছি মাত্র তিন দিন হলো। আমাদের কার্যালয়ের সকল তথ্য আপনাদের (সাংবাদিকদের) না দেওয়ার জন্য নিষেধাজ্ঞা নেই। আলীকদমের এনজিও একটা মিটিং ছিল সেখানে সময় দিয়েছিলাম, আমি যুব ঋণ বিক্রির জন্য আগামী ১০ হতে ১৫ সেপ্টেম্বর আসব, তখন সাংবাদিকদের সাথে পরিচয় হবে এবং তথ্য দেবো।”

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী যুবকদের দাবি, শুধু দেয়ালে নাগরিক সেবা চার্টার ঝুলিয়ে রাখলেই হবে না; চার্টারে উল্লেখিত সেবাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। থানচির মতো পাহাড়ি ও দুর্গম এলাকার যুবসমাজকে স্বাবলম্বী করতে দ্রুত শূন্য পদগুলোতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, নিষ্ক্রিয় যুব ক্লাবগুলো সচল এবং প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম জোরদার করতে মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।History

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে দৃশ্যমান ঝুলন্ত সেতু
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় ছয়দিন পর পর্যটনের আইকন ঝুলন্ত সেতু থেকে পানি সরে সেতু দৃশ্যমান হয়েছে। শুক্রবার সকালে সেতুটির পাটাতন থেকে পানি নেমে পুরোপুরি দৃশ্যমান হয়েছে। তবে এখনো পানি পাটাতন ছুঁয়ে থাকায় এবং উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কর্তৃপক্ষ পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে। গত শনিবার সেতুটি হ্রদের পানিতে ডুবে যায়।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, পানি সেতু থেকে নেমে গেলেও এখনো পাটাতন ছুঁয়ে আছে। উজান থেকে এখনো পাহাড়ি ঢল নামছে, পানি আরো একটু কমে গেলে তখনই আমরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যটকদের জন্য সেতু উন্মুক্ত করে দিবো। এখন সেতুতে ঘষামাজার কাজ চলছে।

কাপ্তাই হ্রদে পানির স্তর কমতে থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আরো এক ফুট কমিয়ে বর্তমানে এক ফুট উচ্চতায় খোলা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউবিক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিস্কাষিত হচ্ছে। এছাড়া কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাঁচটি ইউনিট চালু রেখে আরো ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তবে হ্রদে পানি ধীরে ধীরে কমতে থাকায় বাঁধের গেট আরো এক ফুট কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে জলকপাট এক ফুট খোলা রয়েছে। সকাল ৯টায় হ্রদের পানির স্তর ১০৫.২০ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি আরো কমে আসলে গেট বন্ধ করে দেওয়া হবে।

পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭৫ মিলিয়ন ডলার দেবে এডিবি
ডেস্ক রিপোর্ট:- বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুতের সুবিধা বাড়াতে ১৭৫ মিলিয়ন ডলারের সহজ শর্তের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রত্যন্ত এই অঞ্চলের জীবনযাত্রার মান উন্নয়ন, জরুরি সেবা শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এ অর্থ সহায়তা করবে।

‘চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও গণমানুষের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ২৬টি প্রত্যন্ত উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। এতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৩৫ হাজার পরিবারসহ অতিরিক্ত অন্তত ৮৮ হাজার পরিবার উপকৃত হবে।

প্রকল্পের আওতায় ছয়টি ৩৩/১১ কিলোভোল্ট সাবস্টেশন নির্মাণ করা হবে। এতে ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতা যুক্ত হবে। কম ক্ষয়কারী পরিবাহী ব্যবহার করে তৈরি করা হবে ৫ হাজার ৩২ কিলোমিটার বিতরণ লাইন। পাশাপাশি ১ হাজার ৮৭৪ কিলোমিটার পুরোনো বিতরণ লাইন, চারটি সাবস্টেশন, একটি সুইচিং স্টেশন এবং একটি জোনাল মেরামত কর্মশালার আধুনিকায়ন করা হবে।

এসব উন্নয়নের ফলে বিদ্যুৎ ব্যবস্থার ক্ষয়ক্ষতি ও পরিচালন ব্যয় কমবে এবং গ্রিডের দক্ষতা বাড়বে। একই সঙ্গে বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই অক্সাইড সমতুল্য নির্গমন এড়ানো সম্ভব হবে। দুর্যোগ মোকাবিলায় বিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতাও বাড়বে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য বিদ্যুৎ কর্মসংস্থান, উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সক্ষমতার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই প্রকল্প চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত জনগোষ্ঠীকে নিরাপদ ও আরও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা পেতে সহায়তা করবে। একই সঙ্গে জীবিকার সুযোগ বাড়ানো, নারীর অংশগ্রহণে সহায়তা এবং বাংলাদেশকে আরও স্থিতিস্থাপক ও স্বল্প-কার্বন ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে প্রায় ১৮ লাখ ৪০ হাজার মানুষ বাস করেন। তাদের অর্ধেকেরও বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলাদেশে জাতীয়ভাবে ৯৯ শতাংশ বিদ্যুতায়ন হলেও এই অঞ্চলে গ্রিড সংযোগের হার এখনও অনেক কম। খাগড়াছড়িতে এই হার ৪৯ শতাংশ, রাঙ্গামাটিতে ৪৩ শতাংশ এবং বান্দরবানে ৪১ শতাংশ।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০৩২ সালের মধ্যে পার্বত্য অঞ্চলের গ্রিড সংযোগ ৬৮ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সৌর ও পিকো-হাইড্রোপাওয়ারসহ ভবিষ্যতের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্যও গ্রিডকে প্রস্তুত করা হবে।

সামাজিক উন্নয়নের অংশ হিসেবে অন্তত ৩০টি সৌরশক্তিচালিত নিরাপদ পানীয় জলের সুবিধা স্থাপন করা হবে। এসব সুবিধা পরিচালনা করবে কমিউনিটি সংগঠন, যেখানে নেতৃত্বের পদে অন্তত ৩০ শতাংশ নারী থাকবেন।

এছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সেবায় নিয়োজিত অন্তত ২০টি প্রতিষ্ঠান, যেমন স্কুল, হাসপাতাল, মন্দির ও ক্লিনিকে বিদ্যুৎ বিভ্রাটের সময় পরিচ্ছন্ন শক্তি সরবরাহের জন্য সৌর ব্যাকআপ ব্যবস্থা দেয়া হবে।

প্রকল্পের আওতায় অন্তত ১ হাজার মানুষকে জীবিকা প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি ২০০ জনের বেশি উদ্যোক্তাকে ব্যবসায়িক ইনকিউবেশন সহায়তা এবং ৩০০ শিক্ষার্থীকে জ্বালানি খাতের কর্মজীবন ও দুর্যোগ-সহনশীল জ্বালানি ব্যবস্থা বিষয়ে ওরিয়েন্টেশন দেয়া হবে।

৫ সেপ্টেম্বরের সরকারবিরোধী রোড মার্চ ঘিরে হুঁশিয়ারি,‘গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা নেই, জানমালের ক্ষতি হলে ব্যবস্থা’— মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
রাঙ্গামাটি: সভা-সমাবেশ, মিটিং-মিছিলসহ রাজনৈতিক কর্মসূচি পালন সবার গণতান্ত্রিক অধিকার। তবে এই অধিকার প্রয়োগের নামে কেউ জনগণের জানমালের ক্ষতি, চলাচলে বাধা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার রাতে রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক, সুশাসন ও জবাবদিহিতা নিয়ে আয়োজিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী ৫ সেপ্টেম্বর সরকারবিরোধী রাজনৈতিক কর্মসূচি হিসেবে রোড মার্চের ঘোষণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইন মেনে যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন সভা-সমাবেশ, মিটিং-মিছিল ও রোড মার্চ করতে পারে। এসব কর্মসূচি পালনের অধিকার সংবিধান স্বীকৃত। তবে কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি, যানবাহন চলাচলে বাধা, সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি কিংবা কোনো ধরনের সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সরকার কাউকে বাধা দিতে চায় না। কিন্তু গণতান্ত্রিক অধিকারের আড়ালে কেউ যদি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে সরকার বসে থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

পার্বত্য চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পার্বত্য চট্টগ্রামকে মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব।

বিশেষ সভায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা এবং প্রশাসনের জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় রাঙ্গামাটি- আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দিপুসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি এখানকার মানুষের নিরাপত্তা, শান্তি ও সুশাসন নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। এজন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাঙ্গামাটিতে উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,না দেওয়ায় হামলা-হত্যার হুমকি
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ, শ্রমিকদের ওপর হামলা এবং হত্যার হুমকির অভিযোগ এনে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট সাপ্লায়ার এম.এস প্রতিষ্ঠানের সদস্যরা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি উন্নয়নকাজ জিম্মি করার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কতে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙ্গামাটি শহরের বনরূপায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাপ্লায়ার প্রতিনিধি মো. ইসমাইল হোসেন। তিনি অভিযোগ করেন, কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং শ্রমিকদের ভয়ভীতি দেখানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি পরিচয়দানকারী জাহাঙ্গীর তাকে হত্যার হুমকি দেন এবং চাঁদা ছাড়া কাউখালীতে কোনো উন্নয়নকাজ চলবে না বলে জানান। একই সঙ্গে উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমের নেতৃত্বে হামলা চালিয়ে শ্রমিকদের মারধরের অভিযোগও তোলেন তিনি। এতে কয়েকজন আহত হন, যার মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা, আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্নে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট
রাঙ্গামাটি:– টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলার সীমান্তবর্তি বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর উপচে পড়া পানি লোকালয়ে প্রবেশ করায় উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির সিম্বল ঝুলন্ত সেতু। পর্যটন কর্তৃপক্ষ ইতিমধ্যে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। অপরদিকে শনিবার রাত দশটায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি গেট ৬ (ছয়) ইঞ্চি পরিমাণ খুলে দেয়া হবে বলে জানিয়েছে।

জানা যায়, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিচু এলাকাসহ, সদর উপজেলাসহ বেশ কিছু উপজেলার নিচু ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, হ্রদের পানি বৃদ্ধির ফলে তীরবর্তী নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে।

বাঘাইছড়ি পৌরসভার বটতলী, এলাকার এফব্লক,পুরাতন মারিশ্যা, মাস্টার পাড়া, মাদ্রাসা পাড়া, লাইল্যাঘোনা, উলুছড়ি, বাঘাইহাট, পশ্চিম মুসলিম ব্লক ও মধ্যমপাড়াসহ বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছেন বেশ কিছু পরিবার।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানিয়েছেন কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ বিকাল সারে চারটায় জানান পানি হু হু করে বাড়ছে। ইতিমধ্যে কিছু পরিবার স্থানীয় বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

কাপ্তাই হ্রদে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া শুরু হবে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্রদে পানির সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণে শনিবার রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫.৬৪ ফুট এমএসএল (মিন সি লেভেল)। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। প্রাথমিক পর্যায়ে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি উঠিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২,০০০ কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও উজানের ঢলের (ইনফ্লো) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পানির প্রবাহের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার নির্ধারিত সময় কিংবা পানি ছাড়ার পরিমাণ পরিবর্তন বা বৃদ্ধি করা হতে পারে।

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পানিতে পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। পর্যটন কর্তৃপক্ষ ইতিমধ্যে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

কাপ্তাই হ্রদ তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চলে বসবাসরত লোকজনকে নিরাপদে থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে
রাঙ্গামাটি:—রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানির সমতল বেড়ে এখন ১০৫ দশমিক ৩৬ ফুট (এমএসএল) হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লেকের বর্তমান পানির সমতল বিপৎসীমার চেয়ে ৩ দশমিক ৬৪ ফুট নিচে রয়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, কাপ্তাই লেকে বিপৎসীমার সমতল ১০৯ দশমিক ০০ ফুট (এমএসএল)। সে হিসাবে বর্তমানে বিপৎসীমার ৩ দশমিক ৬৪ ফুট নিচে রয়েছে লেকের পানি।

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির সমতল দ্রুত বাড়তে থাকে। পানির চাপ সামাল দিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে গেট খুলে দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়।

এদিকে, শুক্রবার রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির কারণে কাপ্তাই লেকের পানির সমতল আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই লেকের পানির সমতল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাপ্তাই লেকের পানির সমতল বাড়া-কমার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি লেকের আশপাশের নিম্নাঞ্চল, নৌ-যোগাযোগ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা জড়িত। দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই লেক রাঙ্গামাটির অর্থনীতি ও মৎস্যসম্পদের জন্যও গুরুত্বপূর্ণ। দীর্ঘ নিষেধাজ্ঞার পর গত ১১ আগস্ট থেকে কাপ্তাই লেকে আবারও মৎস্য আহরণ শুরু হয়েছে।

এদিকে, গতকালের বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়িসহ জেলার বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বর্তমানে কাপ্তাই লেকের পানির সমতল বিপৎসীমার নিচে রয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি বিবেচনায় আবারও কাপ্তাই লেকের পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। তাই লেকের পানির সমতল নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের
বাঘাইছড়ি  প্রতিনিধি:–টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর উপচে পড়া পানি লোকালয়ে প্রবেশ করায় উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। অনতিবিলম্বে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গেট খুলে দেওয়া না হলে পুরো বাঘাইছড়ি ও আশপাশের এলাকা এক ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

​শনিবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পুরাতন মারিশ্যা, মাস্টার পাড়া, মাদ্রাসা পাড়া, লাইল্যাঘোনা, উলুছড়ি, বাঘাইহাট, পশ্চিম মুসলিম ব্লক ও মধ্যমপাড়াসহ বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছেন শত শত পরিবার।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে কাপ্তাই বাঁধের গেইট খুলে দেয়াসহ দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা ও জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসীরা।

নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা
রাঙ্গাটি:—- নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলামাটির মধ্য ও সদস্যদের ফুলেল প্রচার ও সংযোজন বরণ করে দলীয় নেতা এবং অঙ্গ ও অধিকার আইনের আইনজীবী।

গত রাঙ্গামাটি শহরের লক্ষ্যমুখে রাব বাগান এলাকায় নবগিত জেলা বিষয়ের ও সদস্যদের ফুল দিয়ে উত্তর উত্তর উত্তরার। পরে শোভাযাত্রার মাধ্যমে তাদের রাঙ্গামাটি নাম নিয়ে আসা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে বাধার মাধ্যমে শেষ হয়। সেখানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধি অংশগ্রহণে অংশগ্রহণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তালাক জেলা পরিষদের সদস্য সচিব আহমেদ সাব্বিরের বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্য দীপুদার দীপু, জেলা সাধারণ পরিষদ ও সদস্য ভোলুলুর রহমান মামুন, জেলা কমিটির সদস্য ফারুক আহমেদ সাব্বিরের বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যরা।

বক্তা নবগঠিত অধিবেশনের মাধ্যমে রাঙ্গামাটির সর্বজনীন কর্মকাণ্ড পূরণ, উন্নয়ন কার্যক্রমকে আরও জটিল করা এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যায়।

নেতারা বলেন, জনগণের আস্থা ও ভাবনাকে গুরুত্ব দিয়ে দল মত- ঊর্ধ্বে পরিণত হওয়ার কারণে জনবান্ধব প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে। পাহাড় মানুষের ন্যায্য অধিকার, সমৃদ্ধি ও উন্নয়নের সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

সংবর্ধনা সমাবেশকে বিএনপি ও জোটের নেতাদের মধ্যে অঙ্গসংগঠন দেখা যায়।