শিক্ষা – chtnews24.com

কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
ডেস্ক রির্পোট:- দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি-বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে অবহিত করেছেন তিনি।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের সব কওমি মাদরাসার সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান আইন, ২০১৮ প্রণয়ন করা হয়।

আইনের মাধ্যমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আজাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ-এই ছয়টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চাকরির সুযোগ সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রী আরও জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করা হয়েছে।

সংশোধিত নীতিমালায় সহকারী মৌলভী (ক্বারী) ও ইবতেদায়ি ক্বারী পদে নিয়োগের ক্ষেত্রে ওই ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে কাম্য যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট পদগুলোতে চাকরির জন্য কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রির পাশাপাশি ইলমে কিরাআত অথবা হিফজুল কোরআন সনদধারীদের জন্যও নতুন সুযোগ তৈরি হয়েছে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
ডেস্ক রির্পোট:- ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত দেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ?
ডেস্ক রির্পোট:- দেশের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য থাকা প্রায় ২৫ লাখ আসনের মধ্যে এবার প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন ফাঁকা থাকবে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীসংখ্যার এই ঘাটতি আগামী দুই থেকে তিন বছরে উচ্চশিক্ষাতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, একাদশ শ্রেণিতে আসন খালি থাকার বিষয়টি শুধু কলেজ পর্যায়ের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর ধারাবাহিক প্রভাব পড়বে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যায়। এরপর বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, প্রকৌশলসহ উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ে ভর্তি-প্রার্থীর সংখ্যাও কমতে পারে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংকট বেশি দেখা দিতে পারে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। এর বিপরীতে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে সব পাস করা শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, আসন খালি থাকা মানেই যে সমসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বাদ পড়বে, বিষয়টি এমনও নয়। কারণ এরা পরবর্তী সময়ে পাস করে আবার শিক্ষায় নিয়মিত হতে পারেন। তবে যারা পাস করেছে তারাও যে সবাই উচ্চ শিক্ষায় পা রাখবে, সেটাও না। কারণ এই শিক্ষার্থীদের একটি অংশ কারিগরি ও অন্যান্য শিক্ষায় যেতে পারে, কেউ বিদেশে পড়তে যেতে পারে, আবার কেউ উচ্চমাধ্যমিক পর্যায়েই পড়াশোনা চালিয়ে না-ও যেতে পারে। তবে শিক্ষার্থীর মোট সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকলে এর প্রভাব উচ্চশিক্ষায় পড়া স্বাভাবিক।

দুই বছর পর প্রভাব পড়তে পারে উচ্চশিক্ষায়

২০২৬ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বড় অংশ ২০২৮ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এরপর তাদের একটি অংশ বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হবে। ফলে এবারের এসএসসি পাসের সংখ্যা কমে যাওয়ার প্রভাব উচ্চশিক্ষায় সবচেয়ে স্পষ্টভাবে দেখা যেতে পারে ২০২৮-২৯ শিক্ষাবর্ষে।

এতে উচ্চশিক্ষার আসন খালি থাকার প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে কম চাহিদার বেসরকারি বিশ্ববিদ্যালয়, অপেক্ষাকৃত কম জনপ্রিয় বিষয় এবং জেলা পর্যায়ের কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে দেশের সব বিশ্ববিদ্যালয় একইভাবে ক্ষতিগ্রস্ত হবে না। শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে আসনের তুলনায় শিক্ষার্থীর চাহিদা এখনও বেশি। ফলে শিক্ষার্থীসংখ্যা কিছুটা কমলেও এসব প্রতিষ্ঠানে ভর্তি প্রতিযোগিতা বজায় থাকার সম্ভাবনাই বেশি।

শুধু আসন নয়, শিক্ষার্থী কমে যাওয়াই বড় প্রশ্ন

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দেশে উচ্চশিক্ষার আসন কম কি না, তার চেয়ে ভবিষ্যতে পর্যাপ্ত শিক্ষার্থী থাকবে কি না।

একাদশ শ্রেণিতে বিপুলসংখ্যক আসন খালি থাকার অর্থ হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সক্ষমতার বড় একটি অংশ অব্যবহৃত থাকতে পারে। এ অবস্থায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন বিভাগ বা অতিরিক্ত আসন তৈরির পরিবর্তে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, শিক্ষার মান ও বিষয়ভিত্তিক চাহিদা পুনর্মূল্যায়নের প্রয়োজন হতে পারে।

তবে শুধু এক বছরের এসএসসি ফলের ওপর ভিত্তি করে দেশে দীর্ঘমেয়াদি শিক্ষার্থী সংকট তৈরি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোও ঠিক হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েক বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পাস করা শিক্ষার্থীর সংখ্যা কোন দিকে যায়, সেটিই মূল বিষয়।

উচ্চশিক্ষায় কী প্রভাব পড়তে পারে?

শিক্ষার্থীসংখ্যা কমার প্রবণতা অব্যাহত থাকলে উচ্চশিক্ষায় এর বহুমাত্রিক প্রভাব পড়তে পারে। বিশ্ববিদ্যালয় ও কলেজে আসন খালি থাকার পাশাপাশি শিক্ষক, অবকাঠামো ও অর্থায়নের ব্যবহার নিয়েও প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ধরে রাখতে আরও বেশি প্রতিযোগিতার মুখে পড়তে পারে।

অন্যদিকে শিক্ষার্থী কমে যাওয়াকে শিক্ষার মান উন্নয়নের সুযোগ হিসেবেও দেখছেন কেউ কেউ। শিক্ষার্থীর চাপ কমলে প্রতিষ্ঠানগুলো শিক্ষক-শিক্ষার্থী অনুপাত উন্নত করা, গবেষণা বাড়ানো এবং দক্ষতাভিত্তিক শিক্ষা জোরদার করার সুযোগ পেতে পারে।

তবে এর জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ ২০২৬ সালের একাদশ শ্রেণিতে তৈরি হওয়া এই শূন্য আসন আগামী কয়েক বছর পর উচ্চশিক্ষার চিত্রেও প্রতিফলিত হতে পারে।

ফলে প্রশ্ন উঠছে, ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকার বিষয়টি কি কেবল কলেজ পর্যায়ের সাময়িক সংকট, নাকি বাংলাদেশের উচ্চশিক্ষায় সামনে আসতে থাকা বড় ধরনের শিক্ষার্থী সংকটের পূর্বাভাস?

‘এটা ভালো, তবে মূল্যায়ন দরকার’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, এবার সত্যিকারের মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়েছে। সঠিক ইভ্যালুয়েশনের মাধ্যমে করা হয়েছে, যাতে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় এটা অ্যাপ্রিশিয়েটেড হয়। ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার একটি গুণগত পরিবর্তন বা অবদানে এটি ভূমিকা রাখবে।

২০২৬ সালের ফলাফলের প্রসঙ্গে তিনি বলেন, ফুলিয়ে-ফাঁপিয়ে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের বা স্কুল শিক্ষকদের রেজাল্ট ৯৬ শতাংশ করতে বাধ্য করার মতো পদ্ধতিতে খাতা দেখাতে উৎসাহিত করা হতো। একই সঙ্গে ফ্যাসিস্ট মনোবৃত্তি নিয়ে অবকাঠামো উন্নয়নের নামে যে লুটতরাজ এবং সামাজিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা করার মাধ্যমে মূলত লুটতরাজের ব্যবস্থা করা হয়েছে। যে কারণে ফলাফলকে ম্যানিপুলেট করা হতো। এখন ফ্যাসিবাদের চিহ্ন গেল।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, স্কুল-কলেজ কোনো হিসাব-নিকাশ ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে। কোনো হিসাব-নিকাশ করা হয়নি। এইচএসসির জন্য কলেজে শিক্ষার্থী ঘাটতি সে কারণেই হবে। যেকোনো ফ্যাসিবাদ টিকে থাকার জন্য কিছু পপুলার অ্যাক্টিভিটি করে। তার মধ্যে একটি হচ্ছে অবকাঠামো উন্নয়ন, প্রতিষ্ঠান স্থাপন। এর তিনটি লাভ। একটি হচ্ছে দুর্নীতি করতে পারে, স্থানীয় মাস্তান তৈরি হয় এবং স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে এমপাওয়ারড হয়। আর তিন হচ্ছে, এই লুটপাটের সার্কেলটা সে তৈরি করে। তারা তাদের স্বার্থ রক্ষার্থেই এদের লাঠিয়াল হিসেবে কাজ করে।

ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষায় শিক্ষার্থী ঘাটতি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাব পড়বে না। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংকট হবে দুর্বল বিশ্ববিদ্যালয়গুলোয়।

তিনি আরও বলেন, দেশে যত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এতটা কী দরকার ছিল? সুবিধাবাদী শ্রেণি সৃষ্টি করতে ইচ্ছেমতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এটি ছিল পপুলার কর্মসূচি। স্কুল-কলেজের মতো একইভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদন এবং তার কোয়ালিটি কন্ট্রোল করার কথা ছিল, সেটি করা হয়নি। রাজনৈতিক অভিলাষ থেকে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে। এখন যখন এই সরকার কোয়ালিটির দিকে যাচ্ছে, তখন এই বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের শিক্ষার্থী সংকটে পড়তে পারে। কিন্তু খুব বেশি সংকটে পড়বে বলে তিনি মনে করেন না। ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দরকার ছিল?

‘শরীরের মাপ অনুযায়ী জামা-কাপড় কাটতে হবে’

শিক্ষাবিদ রাশেদা কে চৌধূরী বলেন, ‘এত আসন ফাঁকা, কী হবে? শরীরের মাপ অনুযায়ী তো জামা-কাপড় কাটতে হবে। আমরা তো মাপের চেয়ে বেশি কেটে ফেলছি। শিক্ষা প্রতিষ্ঠান বেশি, যেখানে-সেখানে। আর এরা তো সবাই সাধারণ শিক্ষায় যাবে, এমন কথা না। এমনকি আমি তো মনে করি, সরকারের ঘোষণা দেওয়া উচিত, যারা অকৃতকার্য হয়েছে তারা যদি টেকনিক্যালে যেতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। কারণ সবাই তো আর সাধারণ শিক্ষায় ভর্তি হবে না।’

তিনি বলেন, ‘যারা পাস করেছে, এরাতো বেশিরভাগই সাধারণ শিক্ষার। যত্রতত্র বিদ্যালয় বানানো হয়েছে। সেগুলোর মধ্যে কোনো চাহিদা নেই, মানুষ দিতে চায় না। এটাও তো একটা বিষয়। মহানগরীগুলোর ওপর প্রেশার আসবে ঠিকই। ভর্তি যুদ্ধে যেতে হবে। ঢাকা কলেজ, নটরডেমসহ সব ভালো কলেজগুলোতে চাপ বাড়বে। আর দুর্বল কলেজগুলো শিক্ষার্থী শূন্যতায় পড়বে।’

এর পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষায় প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই শিক্ষার্থীরাই উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে যাবে। তখন যদিও আরও শিক্ষার্থী কমে যাবে, তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সমস্যায় পড়বে না। বিগত সময়ের ট্রেন্ড অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী জিপিএ-৫ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন শতাংশ বোধ হয় উত্তীর্ণ হয়েছিল। সেখানে আসন ফাঁকা থাকবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়তে পারে।’

এই সমস্যার সুপারিশ তুলে ধরে রাশেদা কে চৌধূরী বলেন, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা যত্রতত্র হয়েছে। চাহিদাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান কতগুলো আছে, এর একটি শুমারি হওয়া উচিত। একটি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটোতেই। শিক্ষাপ্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী গড়ে ওঠেনি। হয়তো কোনো এমপি সাহেব চাইছেন, তার বাবার নামে হয়ে গেছে।

‘ছাত্র সংকটে পড়বে দুর্বল কলেজগুলো’

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘স্কুল-কলেজ সংখ্যা এত বেশি অনুমোদন দেওয়া হয়েছে, সে দরকার ছিল না। কিন্তু গত বছরও প্রায় অর্ধেকের মতো আসন ফাঁকা ছিল। আসলে এ বিষয়ে অবশ্যই একটি নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। যেখানে কেউ ভর্তি হবে না, আসলে কী হবে? সেটি একান্তই মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত, সে বিষয়টি। কিন্তু শিক্ষার্থীরা যে যেখানে চয়েস দেবে, সেখানে ভর্তি হবে। ছাত্র সংকটে পড়বে দুর্বল কলেজগুলো। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই আসলে।’

আর উচ্চমাধ্যমিক পাস করার পর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাদের মধ্যে অনেক শিক্ষার্থী থাকবে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে না, কিন্তু তাদের অর্থ নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াবে। সে কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংকটের কথা বলা হচ্ছে বলেও উল্লেখ করেন এসএম কামাল উদ্দিন হায়দার। তবে আসন খালি থাকার কোনো কারণ তিনি দেখছেন না। কারণ ছয় মাস ভর্তি করে সেমিস্টার পদ্ধতিতে। সে কারণে প্রভাব কম পড়বে বলেও মনে করেন তিনি।

সুপারিশ তুলে ধরে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, বিগত সময়ে এত বেশি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়েছে, একদম গায়ে গায়ে প্রতিষ্ঠান। শিক্ষার্থী কোথায় পাবে, না পাবে, তার কোনো ঠিকঠিকানা ছিল না। এর একটি জরিপ করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। শিক্ষার্থী সংকট হলে একাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান একীভূত করা প্রয়োজন। দেশে ব্যাংক একীভূত হতে পারে, শিক্ষাপ্রতিষ্ঠান হলে সমস্যা কী? শিক্ষক-কর্মচারীদের চাকরি ঠিক রেখে এটি করা প্রয়োজন বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। বাংলা ট্রিবিউন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি
রাঙ্গামাটি:-রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর(ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে ড. জয়নুল আবেদীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো জানানো হয়, উক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। বিশ^বিদ্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে বিশ^বিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রফেসর ড. আতিয়ার রহমান। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন ভিসির পদত্যাগের পর ২০২৫ সালের ১০ জানুয়ারি নিয়োগপ্রাপ্ত হন। চলতি বছরের ৫ মে বিশ^বিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ, স্বজনপ্রীতি ও জামাতিকরণের অভিযোগ তুলে অতিসত্ত্বর তাঁর অপসারণের দাবি তুলে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, প্রশাসনিক দপ্তরে তালা
রাঙ্গামাটি:- অনিয়ম, দুর্নীতি ও নানা অভিযোগ তুলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের অপসারণ বা স্বেচ্ছা পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম স্থবির করে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন ছাত্রদল নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব প্রকট আকার ধারণ করেছে। তাদের দাবি, উপাচার্য ক্যাম্পাসকে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাববলয়ে নিয়ে গেছেন, যা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য ‘অশোভন ও উদ্বেগজনক’।

এছাড়া উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি, আর্থিক অনিয়ম, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগও তোলা হয়। ছাত্রদল নেতারা আরও বলেন, তার কর্মকাণ্ড ‘জুলাই বিপ্লবের ঘোষিত আদর্শের পরিপন্থী’ এবং এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যকে অপসারণ করা না হলে কিংবা তিনি নিজে থেকে পদত্যাগ না করলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

সদস্য সচিব জিসান আহম্মেদ বলেন, “আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তিবিরোধী নয়, বরং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং একটি স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে।” যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জয় বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমরা রাজপথে আছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

এদিকে, ছাত্রদলের তালাবদ্ধ কর্মসূচির ফলে উপাচার্যের কার্যালয়সহ একাধিক প্রশাসনিক দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিল শাখা ছাত্রদল। সর্বশেষ এই আল্টিমেটাম ও তালাবদ্ধ কর্মসূচির মাধ্যমে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে।

বাড়ছে হাম, শিশুকে কখন স্কুলে না পাঠানো ভালো?
ডেস্ক রির্পোট:- দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে হঠাৎই বাড়ছে হাম। সংক্রমণ বৃদ্ধির খবর উদ্বেগ তৈরি করছে অভিভাবকদের মধ্যে। এখন অনেকেই দ্বিধায়—এই পরিস্থিতিতে কি সন্তানকে স্কুলে পাঠানো ঠিক হবে?

হাম: দ্রুত ছড়ায় এমন রোগ

হাম হলো একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তি হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়িয়ে দিতে পারে, যা ঘণ্টা খানেক পর্যন্ত সক্রিয় থাকতে পারে। স্কুলের মতো ভিড়পূর্ণ জায়গা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।

স্কুলে সংক্রমণের ঝুঁকি কেমন?

বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনও শিশু হাম আক্রান্ত হয় এবং তা শনাক্ত না করা হয়, তাহলে এক ক্লাসরুমের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কারণ, শিশুদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বেশি—একসাথে বসা, খেলা, খাবার ভাগাভাগি করা—সবই ঝুঁকি বাড়ায়।

তবে সব স্কুলই সমান ঝুঁকিপূর্ণ নয়। ঝুঁকি নির্ভর করে কয়েকটি বিষয়ে— শিশু টিকাপ্রাপ্ত কিনা; স্কুলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা; অসুস্থ শিশুকে আলাদা রাখার ব্যবস্থা আছে কিনা।

হাম থেকে শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে হাম থেকে শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে

টিকাই সবচেয়ে বড় সুরক্ষা

হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। পূর্ণ ডোজ টিকা নেওয়া শিশুদের মধ্যে গুরুতর সংক্রমণের ঝুঁকি অনেক কম। যেসব শিশু এখনও টিকা নেয়নি বা অসম্পূর্ণ রয়েছে, তাদের ঝুঁকি তুলনামূলক বেশি। এই ক্ষেত্রে অভিভাবকরা পরিস্থিতি অনুযায়ী কিছুদিন স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন।

কখন স্কুলে না পাঠানো ভালো?

শিশুর জ্বর, র‍্যাশ (লালচে দাগ), কাশি বা চোখ লাল হয়ে গেলে;

পরিবারের কারও হাম শনাক্ত হলে;

এলাকায় সংক্রমণ মারাত্মক হারে ছড়িয়ে পড়লে।

স্কুল ও অভিভাবকের করণীয়

স্কুল কর্তৃপক্ষ: অসুস্থ শিশুদের দ্রুত বাড়িতে পাঠানো; ক্লাসরুম নিয়মিত পরিষ্কার রাখা; হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করা; অভিভাবকদের সচেতন করা।

অভিভাবকরা: অসুস্থ শিশুকে জোর করে স্কুলে না পাঠানো; টিকা সম্পন্ন করা; শিশুকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস শেখানো।

হাম কি শুধু শিশুদের হয়, নাকি বড়রাও আক্রান্ত হতে পারেন?হাম কি শুধু শিশুদের হয়, নাকি বড়রাও আক্রান্ত হতে পারেন?

স্কুল বন্ধ করা দরকার কি?

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়ছে বলে সব স্কুল বন্ধ করা সমাধান নয়। বরং নজর দিতে হবে সচেতনতা ও প্রতিরোধে। তবে কোনো এলাকায় সংক্রমণ মারাত্মক আকার নিলে সাময়িকভাবে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

সর্বোপরি, হাম বেড়ে যাওয়ার এই সময়ে শিশুদের স্কুলে পাঠানো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। তবে সঠিক সতর্কতা নিলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। মূল চাবিকাঠি: টিকা, সচেতনতা, এবং উপসর্গ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া। আতঙ্ক নয়, সচেতন সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় সুরক্ষা।

সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ
ডেস্ক রির্পোট:- দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।বাংলাদেশ সংবাদ

বুধবার (২৫ মার্চ) কমিশনের সভাকক্ষে ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা প্রদান এবং ডিজিটাল বৈষম্য হ্রাসে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালুর যে অঙ্গীকার করা হয়েছে, তারই অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে।

উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা প্রদান করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল
ডেস্ক রির্পোট:- দীর্ঘদিন ধরে স্কুলে চালু থাকা লটারি পদ্ধতি ধাপে ধাপে বাতিল করা হবে।

সেইসঙ্গে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সাতটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ইউজিসি চেয়ারম্যানের নাম ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, লটারি পদ্ধতি মেধা যাচাইয়ের কোনো কার্যকর উপায় নয়। অংশীজনদের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে একটি স্বচ্ছ ও যুক্তিসঙ্গত পদ্ধতি প্রয়োজন।

তিনি বলেন, এই পরীক্ষা অত্যন্ত সহজ ও শিশু-বান্ধব হবে এবং এতে শিশুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হবে না। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নেয়া হবে না, যা তাদের মানসিক চাপ বাড়ায়। পরীক্ষাটি হবে খুবই সাধারণ ও মৌলিক দক্ষতা যাচাইয়ের জন্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা চালু হলেও যাতে কোচিং বাণিজ্য বৃদ্ধি না পায় সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। প্রয়োজনে স্কুলের ভেতরেই শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষার ব্যবস্থা করা হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরেক প্রশ্নের জবাবে বলেন, এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।

তিনি বলেন, ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে। এই পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে সমতা আনার জন্য কোটাভিত্তিক ব্যবস্থা রাখা হয়েছে। এতে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০ শতাংশ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকবে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পায়, যা অনেক দরিদ্র পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।

৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ
ডেস্ক রির্পোট:- একসঙ্গে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন।

এছাড়া কুয়েটের ভিসি হিসেবে চূাড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে চেয়ারম্যান করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক রইস উদ্দিন।

লটারি বাতিল,স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে
ডেস্ক রির্পোট:- স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার সংসদে শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলেছিলেন, বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম চালু করেছিল। তার কাছে এটাকে যুক্তিসংগত মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণের জন্য অংশীজনের সঙ্গে আলোচনা করে সবার অভিমত নিয়ে ভর্তির বিষয় চিন্তা করা হবে।