রাঙ্গামাটি – chtnews24.com

রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার
রাঙ্গামাটি :- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাঙ্গামাটি জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের আটক করা হয়।

জানা গেছে, বাঘাইছড়ির একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে আদালত থেকে বের হওয়ার পর কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থানকালে সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, বৃষকেতু চাকমার বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি হত্যাচেষ্টা মামলাও রয়েছে। গত ৯ মার্চ দায়ের হওয়া ওই মামলায় তাকে প্রধান আসামিদের একজন করা হয়। মামলাটির বাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।

রাঙ্গামাটি মেডিকেল কলেজে শিক্ষক সংকট, ৫৮ পদের ৩৩টিই শূন্য
ডেস্ক রির্পোট,রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চিকিৎসা বিজ্ঞানের প্রসারে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় রাঙ্গামাটি মেডিকেল কলেজ (রাঙ্গামেক)। ২০১৪–১৫ শিক্ষাবর্ষে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে প্রথম পাঠদান কার্যক্রম শুরু হয় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ভবনে। শিক্ষাপ্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্পটি ইতোমধ্যে পাস হলেও এখনো দরপত্র আহ্বান প্রক্রিয়ায় যাওয়া যায়নি। এছাড়া, ৫৮টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন ২৫ জন। শূন্য পদের সংখ্যা ৩৩টি।

বর্তমানে প্রতিষ্ঠাকালীন অস্থায়ী ক্যাম্পাসেই চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে সরকারি মেডিকেল কলেজসমূহে ৫০ আসনের বিপরীতে ৭৫টি আসন নিয়ে একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকে শ্রেণীকক্ষের তীব্র সংকটে ভুগছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ। অন্যদিকে, গুরুত্বপূর্ণ বিভাগে শিক্ষক না থাকাসহ শিক্ষকদের বেশিরভাগ পদই শূন্য থাকায় ব্যাহত হচ্ছে মানসম্মত পাঠদান কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ২৩ মার্চ একনেক সভায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পটি পাস হয়। তবে প্রকল্প পাসের এক বছর পার হলেও এখনো দরপত্র আহ্বান করা হয়নি। ইতোমধ্যে টেন্ডার (দরপত্র) প্রক্রিয়াটি মূল্যায়ন কমিটির দ্বিতীয় বৈঠকে উত্থাপিত হয়েছে, বলছেন মেডিকেল কলেজের কর্মকর্তারা।

এদিকে, নিজস্ব ক্যাম্পাসের সংকটে রাঙ্গামাটি মেডিকেল কলেজের সঙ্গে নিজস্ব হাসপাতাল নির্মাণ করা না গেলেও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সঙ্গে সংযুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ল্যাবের যন্ত্রপাতির অপ্রতুলতা ও টেকনেশিয়ানের সংকটসহ নানামুখী সংকটে ধুঁকছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ।

কলেজের প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, আগে শ্রেণীকক্ষের সংকট থাকলেও শ্রেণী কার্যক্রম অব্যাহত ছিল। কিন্তু প্রতি ব্যাচে ৫০টি আসন থেকে ৭৫টি আসনে উন্নীত করার পর ব্যবহার উপযোগী শ্রেণীকক্ষের সংকট দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে ইতোমধ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনের দুই–তিনটি কক্ষ শিক্ষার্থীদের পাঠদানের জন্য অস্থায়ীভাবে ব্যবহারের আবেদন জানাবে কর্তৃপক্ষ। ব্যবহার অনুমতি পেলে এ সংকট আপাতত কেটে যাবে। যেহেতু মেডিকেল কলেজ স্থাপন প্রকল্পটি পাস হয়েও প্রকল্প বাস্তবায়নের পর স্থায়ী ক্যাম্পাস ভৌত অবকাঠামোগত সংকটগুলোর নিরসন হবে।

রাঙ্গামাটি মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজটিতে বেসিক ও ক্লিনিক্যাল বিষয়ের মধ্যে অনুমোদিত পদের সংখ্যা ৫৮টি। এরমধ্যে কর্মরত আছেন ২৫ জন শিক্ষক, শূন্য পদের সংখ্যা ৩৩টি। তবে ৩৩ পদ শূন্য থাকলেও এর বিপরীতে ১৮ জন শিক্ষক এখানে সংযুক্তিতে আছেন। অধ্যাপক পদে ১১টি পদের মধ্যে কর্মরত আছেন ৪ জন, সহযোগী অধ্যাপক ২২ জনের বিপরীতে রয়েছেন ৯ জন এবং সহকারী অধ্যাপক পদে ২৫ জনের বিপরীতে আছেন ১২ জন। অধ্যাপক ৭টি, সহযোগী অধ্যাপক ১৩টি ও সহকারী অধ্যাপক ১৩টি শূন্য পদ রয়েছে। তবে সহযোগী অধ্যাপক পদে ৭ জন ও সহকারী অধ্যাপক পদে ১২ জন শিক্ষক সংযুক্তিতে আছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া বলেন, শিক্ষক সংকট, শ্রেণীকক্ষের সংকট, ল্যাবের যন্ত্রপাতির অপ্রতুলতা ও ল্যাব–টেকনেশিয়ানের সংকট তো রয়েছে। তবে এই মুহুর্তে আমাদের শিক্ষক সংকটের বিষয়টি নিরসন হওয়া খুব জরুরি। আমাদের এখানে অনেকগুলো বিভাগে এখন কোনো শিক্ষক নেই। তবে শ্রেণীকক্ষের সংকটসহ অন্যান্য ভৌত–অবকাঠামোগত সংকটগুলো স্থায়ী ক্যাম্পাস নির্মিত হলে নিরসন হয়ে যাবে, তবে সেটি কিছুটা সময় সাপেক্ষ। শিক্ষক সংকটের বিষয়টি শিক্ষক পদায়ন হলে শীঘ্রই নিরসন করা সম্ভব।আজাদী

রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা
রাঙ্গামাটি:- দীর্ঘদিনের জলাবদ্ধতা, সেচ সংকট ও নৌ-যোগাযোগের সমস্যা দূর করতে রাঙ্গামাটি সদর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ৪টি ইউনিয়নের ৪টি খালে মোট ৩৩ কিলোমিটার পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির কাজ শুরু হয় গত ২২ এপ্রিল ২০২৬ এবং মাত্র ৪৩ কর্মদিবসে কাজ শেষ করা হয়। প্রকল্পের জন্য মোট ৮ কোটি ৪৯ লাখ ৬৯ হাজার ৯৬৭ টাকা বরাদ্দ দেওয়া হলেও সুষ্ঠু ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে ৭ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় করে কাজ সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট ৫১ লাখ ৬৯ হাজার ৯৬৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় খনন করা হয়েছে—

সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি খাল – ৭ কিলোমিটার

কুতুকছড়ি ইউনিয়নের কুতুকছড়ি খাল – ৭ কিলোমিটার

বন্দুকভাঙ্গা ইউনিয়নের শৈলেশ্বরী খাল – ১০ কিলোমিটার

বালুখালী ইউনিয়নের কাইন্দা খাল – ৯ কিলোমিটার

সব মিলিয়ে ৪টি খালে ৩৩ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে।

প্রকল্পে প্রায় ১ হাজার ৯৬৩ জন শ্রমিক কাজ করেন। পাশাপাশি এক্সকাভেটরের মাধ্যমে ব্যাপক খনন কার্যক্রম পরিচালিত হয়। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ায় বর্ষা মৌসুমেই স্থানীয় মানুষ এর সুফল পেতে শুরু করেছেন।

স্থানীয়দের দাবি, খালগুলো দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো, কৃষিজমি তলিয়ে যেত এবং শুষ্ক মৌসুমে সেচ ও নৌ-চলাচলে চরম দুর্ভোগ দেখা দিত। পুনঃখননের ফলে এখন পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়েছে, জলাবদ্ধতা কমেছে, কৃষিকাজ ও মৎস্য আহরণে ইতিবাচক পরিবর্তন এসেছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানান, কাজের মান অক্ষুণ্ন রেখে সরকারি অর্থ সাশ্রয় করে ৫১ লাখ ৬৯ হাজার ৯৬৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে, যা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন
রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি):- ​”দিন আনি দিন খাই, বৃষ্টি নামলে সারা রাত জেগে বসে থাকি, মাটির মেঝেতে পানি জমে বিছানা ভিজে যায়। খুুঁটি নড়বড়ে, যেকোনো সময় ভেঙে পড়ার ভয়ে সন্তানদের বুকে জড়িয়ে ধরি।”—রাঙ্গামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের কাঠালতলী এলাকার চন্দ্রলাল তনচংগ্যা ও ফুলবী তনচংগ্যা দম্পতির কণ্ঠে ছিল বেঁচে থাকার সেই দীর্ঘশ্বাস। দুই সন্তান নিয়ে ভাঙাচোরা আর পচন ধরা খুঁটির ঘরে বর্ষার রাতগুলো ছিল তাদের জন্য এক বিভীষিকাময় অভিজ্ঞতার নাম।তবে সেই দুশ্চিন্তার রাত ফুরিয়েছে মানবিকতার ছোঁয়ায় আজ তারা পেলেন মাথা গোঁজার একটি মজবুত নতুন ঠিকানা। এই পরিবারের জীবনে আলোর দিশারী হয়ে এসেছেন জাতীয় সাইক্লিস্ট ও ক্রীড়া ব্যক্তিত্ব রাকিবুল ইসলাম।

গত চার বছর ধরে পার্বত্য চট্টগ্রামে সাইক্লিং প্রশিক্ষণের সুবাদে পাহাড় ও স্থানীয় মানুষের সাথে গড়ে উঠেছে এক গভীর আত্মিক সম্পর্ক। রাকিবুল ইসলাম জানান, “পাহাড়ের মানুষ আমাকে যে ভালোবাসা ও স্নেহ দিয়েছে, তার প্রতিদানস্বরূপ এটি আমার পক্ষ থেকে একটি সামান্য উপহার।” তার ব্যক্তিগত উদ্যোগ এবং দেশ-বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ঘর। উল্লেখ্য, রাকিবুল ইসলাম এর আগেও খাগড়াছড়িতে আরও তিনটি অসহায় পরিবারকে গৃহনির্মাণে সহায়তা করেছেন।

এই মহতী উদ্যোগকে সফল করতে মাঠ পর্যায়ে কাজ করেছেন কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তনচংগ্যা। তার নিরলস প্রচেষ্টায় এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পরিবারটি আজ নিরাপদ আশ্রয় পেল।ঘরটি হস্তান্তরের সময় আবেগাপ্লুত বীর কুমার তনচংগ্যা বলেন, “সমাজের মানুষের বিপদে মানুষই যদি পাশে না দাঁড়ায়, তবে পৃথিবীটা অনেক বেশি রূঢ় হয়ে যেত। আজ এই পরিবারটিকে নিরাপদ আশ্রয়ে দেখে যে শান্তি পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

নতুন ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশীষ কুমার তনচংগ্যা ও শ্যামল তনচংগ্যা, সাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা উজ্জ্বলা রাণী তনচংগ্যা।​এ সময় আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই ব্লাড ব্যাংকের সভাপতি সুগত তনচংগ্যা, সাধারণ সম্পাদক টিপু তনচংগ্যা, সহ-কোষাধ্যক্ষ সোহেল তনচংগ্যা, সদস্য অপু তনচংগ্যা, লেডি বাইকার ও স্কুটি প্রশিক্ষক জেমিয়া ফারজানা নিতু। এছাড়া বাংলাদেশ তনচংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (কাপ্তাই অঞ্চল), কাপ্তাই ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ এই মহতী কাজের সাক্ষী হন।​নতুন ঘরে আশ্রয় পাওয়ার পর চন্দ্রলাল-ফুলবী দম্পতির চোখে ছিল আনন্দাশ্রু। তারা বলেন, “আমরা ভাবতেও পারিনি আমাদের জীবনে এমন একটি দিন আসবে। আকাশ ভেঙে পড়ার মতো অবস্থায় ছিলাম, এখন এই ঘরটি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।”মানুষের জন্য মানুষের এই ভালোবাসা ও সহযোগিতার নজির এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে। দুর্যোগপূর্ণ এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাকিবুল ইসলাম ও তার অকুতোভয় স্বেচ্ছাসেবকরা।

রাঙ্গামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের মারী স্টেডিয়ামের প্রধান গেট এলাকায় অভিযান চালায়।

এ সময় জলমনি চাকমা (৪৯) ও নতুন বাবু (৩৯) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ
মোঃ কামরুল ইসলাম:- রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অলৌকিকভবে প্রাণে বেঁচে গেছেন একটি যাত্রীবাহী বাসের ৪৮ জন যাত্রী। রবিবার দুপুরে রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ সাপছড়ি এলাকায় ‘পাহাড়ীকা’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি প্রতিরক্ষা দেয়াল (ওয়াল) থাকায় বাসটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়া থেকে রক্ষা পায়। স্থানীয়দের মতে, দেয়ালটি না থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতো।​দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের শরীরের বিভিন্ন অংশ কেটে-ছিঁড়ে গেছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।​প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাঙ্গামাটিগামী যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৫৭৭৭) দুপুরে সাপছড়ি এলাকায় পৌঁছায়। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পাহাড়ের একটি বিপজ্জনক ঢালু মোড় (টার্নিং) নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সওজের দেয়ালে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের ধাক্কায় দেয়ালটি ক্ষতিগ্রস্ত হলেও সেটি গাড়িটিকে খাদের নিচে পড়ে যাওয়া থেকে আটকে রাখে। দুর্ঘটনার পর বাসের ভেতর হুলস্থুল পড়ে যায় এবং যাত্রীরা জানালা ও দরজা দিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে আসেন।

​যাত্রীদের অভিযোগ, পাহাড়ি ঝুঁকিপূর্ণ ও পিচ্ছিল রাস্তায় গাড়ি চালানোর সময় চালক দীর্ঘক্ষণ ধরে মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা বারবার বারণ করা সত্ত্বেও চালক ফোন রাখেননি। মোড় ঘোরার সময় চালকের এক হাত ফোনে থাকায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি।​যাত্রীরা আরও অভিযোগ করেন, এই রুটে চলাচলকারী অধিকাংশ বাসই ঢাকা থেকে বাতিল (রিজেক্ট) হওয়া পুরোনো গাড়ি। হানিফ, সৌদিয়া বা রিলাক্সের মতো দূরপাল্লার কোম্পানির পুরোনো লক্কড়-ঝক্কড় গাড়িগুলো কম দামে কিনে মালিকরা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে চালাচ্ছেন। এই গাড়িটি যাত্রাপথেই কয়েকবার বিকল হয়েছিল। এমন ঝুঁকিপূর্ণ গাড়ির কারণে এই সড়কে প্রতিনিয়ত যাত্রীদের জীবন বাজি রেখে চলতে হচ্ছে।​রাঙ্গামাটি মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জামাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। আহত ১২ জনের মধ্যে ৪ জনের শরীর কেটে গেছে। তবে কারো আঘাতই আশঙ্কাজনক নয়। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।​এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর বলেন, বাস দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। তবে প্রাথমিক চিকিৎসা স্থানীয়ভাবে সম্পন্ন হওয়ায় কোনো রোগী হাসপাতালে আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ যেকোনো জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত ছিল।​পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে।

রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’
রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় এবার দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এক ক্ষুদে বিজ্ঞানীর ব্যতিক্রমধর্মী দুটি উদ্ভাবন। প্রযুক্তিনির্ভর আধুনিক নিরাপত্তা ব্যবস্থাকে সামনে রেখে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজ এর শিক্ষার্থী সুজন চাকমা উপস্থাপন করেছে “আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা” এবং “বোমা নিষ্ক্রিয়কারী রোবট” নামের দুটি উদ্ভাবনী প্রকল্প। মেলায় অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের মধ্যে তার প্রজেক্ট নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলা শুক্রবার সকালে রাঙ্গামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়ামে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলায় জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আগামী ১৭ মে পর্যন্ত চলবে এই আয়োজন।

মেলার বিভিন্ন স্টলে কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি, রোবোটিক্স, স্মার্ট সিকিউরিটি, স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবন স্থান পেলেও সুজন চাকমার উদ্ভাবিত প্রতিরক্ষা প্রযুক্তিভিত্তিক প্রকল্প দুটি দর্শনার্থীদের কাছে আলাদা গুরুত্ব পায়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি নিয়ে নতুন আগ্রহ তৈরি করেছে তার উদ্ভাবন।

মেলায় প্রদর্শিত “আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা” সম্পর্কে সুজন চাকমা জানান, এটি মূলত রাডারনিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি। দেশের আকাশসীমায় কোনো শত্রুপক্ষের মিসাইল বা সন্দেহজনক বস্তু প্রবেশ করলে রাডার সেটিকে শনাক্ত করবে এবং সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করবে। এরপর প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুর অবস্থান নির্ণয় করে সেটিকে আকাশেই ধ্বংস করার চেষ্টা করবে।

তিনি বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর যুদ্ধ ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করছে, সেই ধারণা থেকেই আমি ছোট পরিসরে এই মডেলটি তৈরি করেছি। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি ও গবেষণার সুযোগ পেলে এটিকে আরও আধুনিক করা সম্ভব।”

অন্যদিকে তার উদ্ভাবিত “বোমা নিষ্ক্রিয়কারী রোবট” নিয়েও দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সুজন জানান, রোবটটি দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় এবং এটি বিপজ্জনক বা সন্দেহজনক বিস্ফোরক দ্রব্যের কাছে গিয়ে সেটিকে পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কাজ করতে পারে। যদি কোনো বোমা নিষ্ক্রিয় করা সম্ভব না হয়, তাহলে রোবটটি সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিস্ফোরণের ব্যবস্থা করতে পারবে।

তিনি আরও জানান, রোবটটি বিশেষ তাপ সহনশীল উপাদান দিয়ে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে, যাতে এটি ১৩০০ থেকে ১৫০০ ডিগ্রি তাপমাত্রাও সহ্য করতে পারে। এর ফলে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ অভিযানে মানুষের ঝুঁকি কমানো সম্ভব হবে।

সুজন চাকমা বলেন, “আমি সবসময় প্রযুক্তিকে মানুষের নিরাপত্তা ও কল্যাণে ব্যবহার করার চিন্তা করি। দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তা করার মতো প্রযুক্তি উদ্ভাবনের স্বপ্ন দেখি। এই বিজ্ঞান মেলা আমাকে নিজের কাজ উপস্থাপনের সুযোগ দিয়েছে।”

ক্ষুদে এই বিজ্ঞানীর এমন উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতায় গর্বিত লেকার্স পাবলিক স্কুল ও কলেজ কর্তৃপক্ষও। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সুজন ছোটবেলা থেকেই বিজ্ঞান, রোবোটিক্স ও প্রযুক্তি বিষয়ে অত্যন্ত আগ্রহী। বিদ্যালয়ের পক্ষ থেকেও তাকে বিভিন্ন গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহ দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা বাস্তবমুখী প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করছে। সুজনের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো রাঙ্গামাটির জন্য গর্বের বিষয়।”

মেলায় আগত দর্শনার্থীরাও সুজন চাকমার উদ্ভাবনের প্রশংসা করেন। অনেকেই মনে করছেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যেও বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে এসব শিক্ষার্থী ভবিষ্যতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আলমগীর হোসেন এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা।

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে এ ধরনের বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্মই ভবিষ্যতে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।

অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী
রাঙ্গামাটি:- আইনের বিধান অনুযায়ী খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হবে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, জেলা পরিষদ অবশ্যই হবে। পুরো বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে। এটি একটি বড় প্রক্রিয়া, তাই ভুল হতে দেয়া যাবে না। অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে।

আজ (শনিবার, ১৬ মে) দুপুরে শহরের রাঙাপানিতে মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ আয়োজিত অনুষ্ঠানে কুমন লার্নিং সেন্টারের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে, পার্বত্য মন্ত্রী রাঙামাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এমইউএফজি ব্যাংক লিমিটেডের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে চালু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৪০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে কুমন পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে।

আয়োজকরা জানান, ব্র্যাক কুমন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, মনোঘর আবাসিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ এবং ৫ ম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীকে ‘ কুমন মেথড’ শিক্ষা প্রদান করা হচ্ছে।

‎মোনোঘরের সভাপতি ভদন্ত শ্রদ্বালংকার মহাথেরোর সভাপতিত্বে এসময় ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্র্যাক লিমিটেড, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, এমইউএফজি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (এফআই) গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি নিশান চাকমা ও জাইকার বাংলাদেশ অফিসের স্পেশাল এডভাইজার কিয়োশি আমাদাসহ সংশ্লিষ্ট অনেকে।

রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড: দীপেন দেওয়ান এমপি।

শনিবার (১৬ মে) বিকেলে রাঙ্গামাটি শহরের লেক ভিউ গার্ডেনে রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেইজ উদ্বোধন এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাঙ্গামাটি শহরকে পর্যটন শহর বলা হলেও দিনদিন এ শহরে ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে। শহরের সৌন্দর্য বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষায় পরিবহনের জন্য ডিজিটাল ডাটাবেইজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কাপ্তাই হ্রদের দূষণ, দখল রোধ এবং পর্যটন শিল্পবান্ধব গড়ে তোলার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক নাজমা আশরাফি, জেলা বিএনপির সহ- সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এ্যাড: সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এ্যাড: মামুনুর রশীদ মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী আগত অতিথিরা বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ, অটোরিক্সাগুলোতে ট্রাফিক সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় ১৪ শ’ সিএনজি এবং ১১ শ’ চালক অনলাইন ডাটাবেইজে নিবন্ধন করেছেন। এছাড়াও যেসব পর্যটকবাহী পরিবহনগুলো রাঙ্গামাটি আসবেন সেইসব পরিবহনগুলো রাঙামাটি জেলা সড়কের রাবার বাগান এলাকায় পুলিশের কাছে অনলাইনে নিবন্ধন করার নির্দেশনা প্রদান করা হয়।

রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ
রাজস্থলী,রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের এক মারমা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়েরের আবেদন করেছেন ভিকটিমের পরিবার। ভিকটিম খ্যানুউ মারমা (১৫) কুন্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

ভিকটিমের মা নুম্রসিং মারমা স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৯ ফেব্রুয়ারি রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে খ্যানুউ মারমা নিজ বাড়িতে বেড়াতে আসে। এ সময় স্থানীয় আরচ তালুকদার ও তার সহযোগী আলাউদ্দিন মেয়েটিকে বিভিন্নভাবে উত্যক্ত ও প্রলোভন দেখাতে থাকে। পরিবারের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলেও তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ এপ্রিল সকালে খ্যানুউ মারমাকে নিয়ে তার বাবা পাহাড়তলী চৌমুহনী বাজারে কেনাকাটা করতে যান। একপর্যায়ে দোকানের বাইরে মেয়েকে রেখে তিনি ভেতরে গেলে ফিরে এসে দেখেন, মেয়েটি সেখানে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর-১১৫৫, তারিখ ২১ এপ্রিল ২০২৬।

ভিকটিমের পরিবারের দাবি, এর আগেও গত ৫ মার্চ প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে অভিযুক্ত আরচ তালুকদার পথরোধ করে খ্যানুউ মারমাকে কুপ্রস্তাব দেন।

পরিবারের অভিযোগ, অপহরণের পর অভিযুক্তদের একজন মোবাইল ফোনে যোগাযোগ করে জানায়, মেয়েটিকে খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ না নিতে হুমকি দেওয়া হয়। এমনকি বিকাশে পাঁচ হাজার টাকা পাঠালে মেয়েটির অবস্থান জানানো হবে বলেও প্রলোভন দেখানো হয়।

এদিকে, পরিবারের দাবি—সম্প্রতি ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আরচ তালুকদারের বয়স প্রায় ৫০ বছর। এলাকাবাসীর অভিযোগ, তিনি এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অনেকে আশঙ্কা করছেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে।

ভিকটিমের পরিবার প্রশাসনের কাছে দ্রুত মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, “মারমা তরুণীর পরিবার আদালতে মামলা করেছেন। মামলা অনুযায়ী আসামি ও ভিকটিমকে উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।”