রকমারি – chtnews24.com

রাঙ্গামাটিতে উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,না দেওয়ায় হামলা-হত্যার হুমকি
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ, শ্রমিকদের ওপর হামলা এবং হত্যার হুমকির অভিযোগ এনে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট সাপ্লায়ার এম.এস প্রতিষ্ঠানের সদস্যরা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি উন্নয়নকাজ জিম্মি করার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কতে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙ্গামাটি শহরের বনরূপায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাপ্লায়ার প্রতিনিধি মো. ইসমাইল হোসেন। তিনি অভিযোগ করেন, কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং শ্রমিকদের ভয়ভীতি দেখানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি পরিচয়দানকারী জাহাঙ্গীর তাকে হত্যার হুমকি দেন এবং চাঁদা ছাড়া কাউখালীতে কোনো উন্নয়নকাজ চলবে না বলে জানান। একই সঙ্গে উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমের নেতৃত্বে হামলা চালিয়ে শ্রমিকদের মারধরের অভিযোগও তোলেন তিনি। এতে কয়েকজন আহত হন, যার মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা, আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্নে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট
রাঙ্গামাটি:– টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলার সীমান্তবর্তি বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর উপচে পড়া পানি লোকালয়ে প্রবেশ করায় উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির সিম্বল ঝুলন্ত সেতু। পর্যটন কর্তৃপক্ষ ইতিমধ্যে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। অপরদিকে শনিবার রাত দশটায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি গেট ৬ (ছয়) ইঞ্চি পরিমাণ খুলে দেয়া হবে বলে জানিয়েছে।

জানা যায়, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিচু এলাকাসহ, সদর উপজেলাসহ বেশ কিছু উপজেলার নিচু ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, হ্রদের পানি বৃদ্ধির ফলে তীরবর্তী নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে।

বাঘাইছড়ি পৌরসভার বটতলী, এলাকার এফব্লক,পুরাতন মারিশ্যা, মাস্টার পাড়া, মাদ্রাসা পাড়া, লাইল্যাঘোনা, উলুছড়ি, বাঘাইহাট, পশ্চিম মুসলিম ব্লক ও মধ্যমপাড়াসহ বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছেন বেশ কিছু পরিবার।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানিয়েছেন কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ বিকাল সারে চারটায় জানান পানি হু হু করে বাড়ছে। ইতিমধ্যে কিছু পরিবার স্থানীয় বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

কাপ্তাই হ্রদে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া শুরু হবে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্রদে পানির সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণে শনিবার রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫.৬৪ ফুট এমএসএল (মিন সি লেভেল)। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। প্রাথমিক পর্যায়ে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি উঠিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২,০০০ কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও উজানের ঢলের (ইনফ্লো) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পানির প্রবাহের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার নির্ধারিত সময় কিংবা পানি ছাড়ার পরিমাণ পরিবর্তন বা বৃদ্ধি করা হতে পারে।

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পানিতে পানিতে ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। পর্যটন কর্তৃপক্ষ ইতিমধ্যে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

কাপ্তাই হ্রদ তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চলে বসবাসরত লোকজনকে নিরাপদে থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে
রাঙ্গামাটি:—রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানির সমতল বেড়ে এখন ১০৫ দশমিক ৩৬ ফুট (এমএসএল) হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লেকের বর্তমান পানির সমতল বিপৎসীমার চেয়ে ৩ দশমিক ৬৪ ফুট নিচে রয়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, কাপ্তাই লেকে বিপৎসীমার সমতল ১০৯ দশমিক ০০ ফুট (এমএসএল)। সে হিসাবে বর্তমানে বিপৎসীমার ৩ দশমিক ৬৪ ফুট নিচে রয়েছে লেকের পানি।

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির সমতল দ্রুত বাড়তে থাকে। পানির চাপ সামাল দিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে গেট খুলে দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়।

এদিকে, শুক্রবার রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির কারণে কাপ্তাই লেকের পানির সমতল আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই লেকের পানির সমতল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাপ্তাই লেকের পানির সমতল বাড়া-কমার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি লেকের আশপাশের নিম্নাঞ্চল, নৌ-যোগাযোগ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা জড়িত। দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই লেক রাঙ্গামাটির অর্থনীতি ও মৎস্যসম্পদের জন্যও গুরুত্বপূর্ণ। দীর্ঘ নিষেধাজ্ঞার পর গত ১১ আগস্ট থেকে কাপ্তাই লেকে আবারও মৎস্য আহরণ শুরু হয়েছে।

এদিকে, গতকালের বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়িসহ জেলার বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বর্তমানে কাপ্তাই লেকের পানির সমতল বিপৎসীমার নিচে রয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি বিবেচনায় আবারও কাপ্তাই লেকের পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। তাই লেকের পানির সমতল নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের
বাঘাইছড়ি  প্রতিনিধি:–টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর উপচে পড়া পানি লোকালয়ে প্রবেশ করায় উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। অনতিবিলম্বে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গেট খুলে দেওয়া না হলে পুরো বাঘাইছড়ি ও আশপাশের এলাকা এক ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

​শনিবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পুরাতন মারিশ্যা, মাস্টার পাড়া, মাদ্রাসা পাড়া, লাইল্যাঘোনা, উলুছড়ি, বাঘাইহাট, পশ্চিম মুসলিম ব্লক ও মধ্যমপাড়াসহ বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছেন শত শত পরিবার।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে কাপ্তাই বাঁধের গেইট খুলে দেয়াসহ দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা ও জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসীরা।

নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা
রাঙ্গাটি:—- নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলামাটির মধ্য ও সদস্যদের ফুলেল প্রচার ও সংযোজন বরণ করে দলীয় নেতা এবং অঙ্গ ও অধিকার আইনের আইনজীবী।

গত রাঙ্গামাটি শহরের লক্ষ্যমুখে রাব বাগান এলাকায় নবগিত জেলা বিষয়ের ও সদস্যদের ফুল দিয়ে উত্তর উত্তর উত্তরার। পরে শোভাযাত্রার মাধ্যমে তাদের রাঙ্গামাটি নাম নিয়ে আসা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে বাধার মাধ্যমে শেষ হয়। সেখানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধি অংশগ্রহণে অংশগ্রহণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তালাক জেলা পরিষদের সদস্য সচিব আহমেদ সাব্বিরের বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্য দীপুদার দীপু, জেলা সাধারণ পরিষদ ও সদস্য ভোলুলুর রহমান মামুন, জেলা কমিটির সদস্য ফারুক আহমেদ সাব্বিরের বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যরা।

বক্তা নবগঠিত অধিবেশনের মাধ্যমে রাঙ্গামাটির সর্বজনীন কর্মকাণ্ড পূরণ, উন্নয়ন কার্যক্রমকে আরও জটিল করা এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যায়।

নেতারা বলেন, জনগণের আস্থা ও ভাবনাকে গুরুত্ব দিয়ে দল মত- ঊর্ধ্বে পরিণত হওয়ার কারণে জনবান্ধব প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে। পাহাড় মানুষের ন্যায্য অধিকার, সমৃদ্ধি ও উন্নয়নের সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

সংবর্ধনা সমাবেশকে বিএনপি ও জোটের নেতাদের মধ্যে অঙ্গসংগঠন দেখা যায়।

পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর
ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বলেছেন, অর্থনৈতিক মূল্য রয়েছে এমন সব প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি। ভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো এশিয়ার বিভিন্ন দেশ জুম চাষাবাদের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের দেশের কৃষিতেও এ ধরনের বিপ্লব ঘটাতে হবে।স্থানীয় খবরের পত্রিকা সাবস্ক্রাইব করা

মঙ্গলবার ( ২৫ আগস্ট) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট (সিআরএলআইডব্লিউএম-সিএইচটি) প্রকল্প, তুলা চাষ বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন প্রকল্প, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প এবং বিভিন্ন যোগাযোগ ও সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কাজু বাদাম ও কফি চাষের উচ্চ ফলনশীল প্রযুক্তি ব্যবহার করে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী সাচিং প্রু ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এবং অর্থকরী ফসল উৎপাদনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পার্বত্য ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবেশ ঠিক রেখে মাটির অবস্থান বিবেচনা করে পরিবেশবান্ধব অর্থকরী ফসল, উন্নতমানের মাশরুম ও ভালো জাতের লটকন চাষের উদ্যোগ নিতে হবে।ইতিহাসের বই ও প্রামাণ্যচিত্র অন্বেষণ করা

পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গাড়ল বা ভেড়া ও মেষ পালনের প্রতিও গুরুত্ব দেন তিনি।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং অধিগ্রহণকালে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি খাসজমিতে পুনর্বাসন করতে হবে। জমির মালিকানা সংক্রান্ত সমস্যাগুলো জেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে আলোচনা সাপেক্ষে প্রথাগত বিধি অনুযায়ী সমাধান করার তাগিদ দেন তিনি।

দীর্ঘসূত্রতা পরিহার করে নির্ধারিত মেয়াদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তামাক চাষ সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় তা পরিহার করতে হবে। এর পরিবর্তে কৃষকদের ইক্ষু, তুলা, কাজু বাদাম ও কফি চাষে উৎসাহিত করতে হবে। এছাড়া দুর্গম এলাকায় পানির সংকট দূর করা, অর্গানিক ফল উৎপাদনে বাগান বৃদ্ধি, রাম্বুটান চাষ সম্প্রসারণ এবং কোল্ড স্টোরেজ ও ড্রাই ফ্রুটস প্রসেসিংয়ের ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং টেকসই উন্নয়নের অংশ হিসেবে পাড়াকেন্দ্রের মেয়েদের জন্য বিশেষ শিক্ষামূলক ব্যবস্থা ও সেন্ট্রাল স্যাটেলাইটের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান মীর হেলাল।

সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ উদ্ভাবনী পুরস্কার গ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা ও ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ্ আহাম্মদ। এছাড়া সভায় প্রথমবারের মতো যোগদান করে নিজেদের অভিমত ব্যক্ত করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিং, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত ম্রা সা থোয়াই মারমা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।

সভায় পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক সচ্ছলতা আনতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।দক্ষিণ-পূর্ব এশীয় ক্রাফট ও পণ্য অন্বেষণ করা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক
ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের উপসচিব মোহাম্মদ রাশেদুল হক (পরিচিতি নম্বর-৬৮১৩)।

সোমবার ( ২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ রাশেদুল হককে তার বর্তমান পদ উপসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, পদায়ন বিন্যস্ত) থেকে বদলিপূর্বক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

রাশেদুল হক ২০০৬ সালের ১ মার্চ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ লাভ করেন। একই বছরের ২ এপৃল ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।

পদোন্নতির পর ২০১৬ সালের ২২ নভেম্বর থেকে ২০১৮ সালের ২৬ জুন পর্যন্ত রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেন তিনি। পরে তার চাকরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

২০১৮ সালের ৮ জুলাই তিনি ইনডিয়া প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্ক ফোর্স কার্যালয়, খাগড়াছড়িতে নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রেষণে যোগদান করেন। দীর্ঘ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার।

পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এরপর চলতি বছরের ১৭ আগস্ট ক্যাডার পরিবর্তনের মাধ্যমে সরকারের উপসচিব পদে নিয়োগ পান।

প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় নতুন দায়িত্বে রাশেদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত ১৫ সদস্যের নতুন পরিষদের নেতৃবৃন্দ ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা বিএনপি ও জেলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন নতুন পরিষদ পুনর্গঠন করা হয়। এ সময় পূর্বের পরিষদ বিলুপ্ত করে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন, সরকার গ্রাম পুলিশের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী প্রদান করছে। তিনি এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে জনকল্যাণমূলক কাজে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

বাইসাইকেল ও পোশাক সামগ্রী পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও উৎসাহ দিতে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান তারা।

রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা
রাঙ্গামাটি:- ‘মাদককে প্রতিরোধ করি, যুবসমাজকে রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সকালে শহরের তবলছড়ির মিনিস্ট্রিয়াল ক্লাব থেকে মাদকবিরোধী র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। পরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা।

র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী,রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

পুলিশ জানায়, গত আট মাসে জেলায় মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ২১১ লিটার চোরাই মদ। মাদকবিরোধী অভিযানে মোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমসহ সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকসেবীদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।