বিনোদন – chtnews24.com

মুগ্ধতা ছড়ালেন আলিয়া
বিনোদন ডেস্ক:- সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে রুপালি জগতে এখন অন্যরকম উত্তেজনা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটিতে আলিয়া ভাটের প্রথম ঝলক, আর তাতেই যেন সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এই অভিনেত্রী। ক্যাবারে থিমের গ্ল্যামারাস ও মনোহারী সাজে আলিয়ার এই উপস্থিতি ইতিমধ্যেই পুরো বলিউডে আলোচনার ঝড় তুলেছে। এমনকি মুগ্ধতা লুকাতে পারেননি সত্তরের দশকের প্রখ্যাত ক্যাবারে কুইন জিনাত আমানও।

শুক্রবার প্রকাশিত দু’টি পোস্টারে আলিয়াকে দেখা গেছে মাথায় পালকের সাজ, ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্টে। ক্যাবারে ডান্সারের রূপে আলিয়াকে দেখে জিনাত মন্তব্য করেন, এসএলবি একজন দারুণ শো-গার্লকে প্রকাশ করলেন! তিনি বলেন, এর আগে ক্যাবারে এত সুন্দর লাগেনি। জিনাতের প্রশংসায় আপ্লুত আলিয়াও। জবাবে তিনি জানান, ধন্যবাদ জিনাত ম্যাম!

ছবির শুটিং সেটে আপনাকে নিয়ে আমাদের বহুবার আলোচনা হয়েছে। তাই আপনার এই মন্তব্যটি আমার কাছে অত্যন্ত বিশেষ। আলিয়ার লুককে ‘আইকনিক’ বলেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর ও ভূমি পেডনেকরসহ আরও অনেকে প্রশংসা করেছেন এই লুকের। এর আগে প্রকাশ পেয়েছে রণবীরের ফার্স্ট লুক। ভিন্টেজ নীল গাড়ির পাশে সানগ্লাস ও সাদা টি-শার্টে দেখা গেছে তাকে। তবে নজর কেড়েছে রক্তাক্ত হাত। ছবিতে আলিয়া ও রণবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভিকি কৌশালও।

নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
বিনোদন ডেস্ক:- ফারাহ খানের ২০০৭ সালের ‘ওম শান্তি ওম’সিনেমার মাধ্যমে পরিচিতি পান দীপিকা পাড়ুকোন। তবে এটিই তার অভিনয়জীবনের প্রথম সিনেমা ছিল না। কোকণি তার মাতৃভাষা হলেও তুলনামূলকভাবে কম পরিচিত একটি কন্নড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রীর।

দীপিকাকে চলচ্চিত্রে নিয়ে আসেন নির্মাতা ইন্দ্রজিৎ লঙ্কেশ। ২০০৬ সালে এই নির্মতার ‘ঐশ্বরিয়া’ সিনেমার মাধ্যমে দীপিকার চলচ্চিত্রে অভিষেক হয়।

দীপিকা অভিনেত্রী হওয়ার আগে এবং ইন্দ্রজিৎ পরিচালক হওয়ার আগে দুজন একসঙ্গে ব্যাডমিন্টন খেলতেন। দীপিকার বাবা ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। কিশোরী বয়সে দীপিকাও বিভিন্ন চ্যাম্পিয়নশিপে ব্যাডমিন্টন খেলেছেন।

সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’কে ইন্দ্রজিৎ বলেন, ‘দীপিকা যখন রাজ্যের হয়ে খেলতেন, তখন আমি তার সঙ্গে ব্যাডমিন্টন খেলতাম। পরে আমি পরিচালক হলাম, আর তিনি অভিনেত্রী হলেন। পরিচালক হিসেবে চারটি সিনেমা করার পর আমি তাকে সিনেমায় নেওয়ার কথা ভাবি। তখন তিনি মডেল ছিলেন। ‘ঐশ্বরিয়া’র গল্প শোনানোর জন্য যেদিন তার সঙ্গে দেখা করি, সেদিনই বুঝেছিলাম, তার মধ্যে তারকা হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ইন্দ্রজিৎ জানান, ক্যামেরার সামনে আসার আগেই দীপিকার মনোযোগ ও পেশাদারত্ব তাকে মুগ্ধ করেছিল। তার বিশ্বাস ছিল, দীপিকার গন্তব্য শুধু ভারতীয় চলচ্চিত্রে সীমাবদ্ধ থাকবে না; তিনি আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পাবেন।

লাইভ শোতে রেগে টুপি-জ্যাকেট-টি-শার্ট খুলে ফেললেন সালমান

ইন্দ্রজিৎ বলেন, ‘আমি তার মধ্যে মনোযোগ, ক্ষুধা, উচ্চাকাঙ্ক্ষা ও শৃঙ্খলা দেখেছিলাম। শুটিংয়ের সময়ই তাকে বলেছিলাম, তিনি শুধু কন্নড় বা বলিউডে সীমাবদ্ধ থাকবেন বলে আমি মনে করি না। আমার মনে হয়েছিল, বিশ্বতারকা হওয়ার মতো সবকিছুই তার মধ্যে রয়েছে।’

বর্তমানে দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের সঙ্গে সিদ্ধার্থের ‘কিং’ সিনেমা। পাশাপাশি আল্লু অর্জুনের সঙ্গে আতলির তেলুগু সিনেমা ‘রাকা’তেও অভিনয় করবেন তিনি।

অন্যদিকে ইন্দ্রজিৎ লঙ্কেশের হাতে রয়েছে ‘জয় হিন্দ জয় সিন্ধ: আ লাভ স্টোরি’ নামে একটি হিন্দি সিনেমা।

শবনম ফারিয়ার নয়া সিদ্ধান্ত
ডেস্ক রির্পোট:- ২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শবনম ফারিয়া। এরপর একের পর এক নাটকে অভিনয় করে অল্প সময়েই দর্শকের কাছে পরিচিতি পান এ অভিনেত্রী। ছোট পর্দায় একটা সময় বেশ ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের মতো নিয়মিত দেখা যায় না শবনম ফারিয়াকে। বিভিন্ন সময়ে তার ভক্ত ও দর্শকদের মনে প্রশ্ন উঠেছে- কেন অভিনয়ে অনিয়মিত এ অভিনেত্রী? সম্প্রতি এক অনুষ্ঠানে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন শবনম ফারিয়া।

তিনি জানান, অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও নিয়মিত কাজ করতে চান না। ফারিয়া বলেন, আমি এখন জীবনের যে পর্যায়ে আছি, সে জায়গা থেকে নিয়মিত ২২-২৩ দিন অভিনয় করা সম্ভব না। আমি অভিনয় করতে চাই। কিন্তু নিয়মিত যে কাজ, সেটা আমি আর করতে চাই না। বছরে ৫-৬টি কাজ করতে চাই। এটাই আমার সিদ্ধান্ত। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন শবনম ফারিয়া। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বর্তমানে নিয়মিত অভিনয়ের বাইরে থাকলেও বছরে হাতেগোনা কয়েকটি বাছাই করা কাজে অভিনয় করার ইচ্ছা রয়েছে এ অভিনেত্রীর।

ভেনিস জয় করলো বাংলাদেশের চলচ্চিত্র
ডেস্ক রির্পোট:- দেশের সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে ইতালির ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন চলচ্চিত্র সমালোচক পুরস্কার ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ জিতে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে রুবাইয়াত হোসেনের হাতে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেয়া হয়। ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ ‘অরিজন্তি’-তে জায়গা করে নিয়েছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবার সেই ঐতিহাসিক অংশগ্রহণের পর স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার জিতে অর্জনকে আরও সমৃদ্ধ করলো সিনেমাটি। পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে রুবাইয়াত হোসেন বলেন, এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্য থেকে এ পুরস্কার দেয়া হয়েছে।

এজন্য বিচারকদের কৃতজ্ঞতা জানাই। তারা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের। বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ। ৬ই সেপ্টেম্বর ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র প্রথম প্রদর্শনী হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রথমবার কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমার আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণই ছিল বড় অর্জন। এর মধ্যেই স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে পাওয়া এই পুরস্কার যোগ করলো নতুন মাত্রা। সমকালীন ঢাকাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্প জাইনিনকে ঘিরে।

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, লাইভে এসে যা বললেন
ডেস্ক রির্পোট:- ইতালির মেস্ত্রে শহরে অবস্থানরত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা লাইভে অভিনেত্রী এই অভিযোগ করেন।

যেখানে তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীদের জড়িয়ে এই হামলার অভিযোগ তুলেন।

ফেসবুক লাইভে তিনি অভিযোগ করে বলেন, এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চা ছিল জানিয়ে বাঁধন বলেন, তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি। বাঁধন বলেন, তারা আমাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল। তিনি আরো বলেন, আমি বলবো, আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেন নাই। আপনারা ভেবেছেন- এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।

ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী
ডেস্ক রির্পোট:- শিশুশিল্পী থেকে জনপ্রিয় চিত্রনায়িকা—বারবার আলোচনায় উঠে এসেছে পূজা চেরীর নাম। তবে সাম্প্রতিক সময়ে এই নায়িকার ব্যক্তিজীবন তথা বিয়েবিষয়ক আলোচনাটাই যেন বেশি হচ্ছে। গোপনে বিয়ে করে ফেলার সেই গুঞ্জনের পর এবার ছড়াল তার ‘বিয়ের তারিখ’।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আগামী ১৬ সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা চেরী। ছড়িয়ে পড়া এ গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন নায়িকা। ভক্তদের সতর্ক করে এক বার্তায় তিনি বলেন, অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।

চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে ‘এনগেজড’। তবে তার জীবনসঙ্গী বিনোদনজগতের বাইরের একজন মানুষ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি পূজা। এমনকি বিয়ের নির্দিষ্ট তারিখও প্রকাশ করেননি।

এরপর গত আগস্টে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন এই অভিনেত্রী। তখনো বিষয়টি অস্বীকার করেছিলেন পূজা। তিনি জানিয়েছিলেন, বিয়ে তার জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং সেটি গোপনে করার কোনো ইচ্ছে তার নেই। সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।

এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও একই অবস্থানে রয়েছেন পূজা চেরী।

অভিনেত্রীর ভাষ্য, বিয়ের তারিখ কিংবা আয়োজন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। কোনো সিদ্ধান্ত হলে তা তিনিই নিজে সবাইকে জানাবেন। এখানে লুকোচুরির কিছু নেই।

আপাতত পূজা চেরীর বিয়ের ঘোষণা তার মুখে শোনার অপেক্ষায় নায়িকার ভক্ত-অনুরাগীরা।

বিস্মিত দিলারা জামান
ডেস্ক রির্পোট:- ঢাকার শ্যামলীতে পৈতৃক বাড়ি দখল হয়ে যাওয়ার খবর নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় চরম বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে যে ঘটনাটি নিয়ে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে, তা কোনো সাম্প্রতিক বিষয় নয়; বরং প্রায় দুই দশক আগের একটি পুরনো ঘটনা। দিলারা জামান জানান, বাড়ি দখলের চেষ্টার ঘটনাটি ঘটেছিল ২০০৩-২০০৪ সালের দিকে। সে সময় তিনি ঢাকার শ্যামলী এলাকায় বাবার কাছ থেকে পাওয়া পৈতৃক বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

তৎকালীন সময়ে বাড়িটি দখলের একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সংবাদমাধ্যমে তা নিয়ে খবর প্রকাশিত হয়। পরবর্তীতে সংবাদমাধ্যমের প্রচার ও সংশ্লিষ্টদের তৎপরতায় দখলের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তী সময়ে ২০০৮ সালে শ্যামলীর সেই বাড়িটি বিক্রি করে দিয়ে তিনি পরিবারসহ উত্তরায় চলে যান এবং সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘ সময় ধরে তিনি উত্তরার নিজ ফ্ল্যাটেই অবস্থান করছেন এবং অভিনয়ের পাশাপাশি সেখানেই সময় কাটাচ্ছেন।

দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে আগে নিয়মিত যাতায়াত থাকলেও এখন আর আগের মতো যাওয়া হয় না। দুই দশক আগের একটি মীমাংসিত ঘটনা হঠাৎ করে নতুন ও আজগুবি তথ্য হিসেবে সামনে আসায় হতবাক এই অভিনেত্রী। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অযথা উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে অসত্য তথ্য ছড়ানোর আগে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান দিলারা জামান।

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী
ডেস্ক রির্পোট:- বিয়ের গুঞ্জন ও ভিত্তিহীন খবর নিয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

পূজা বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক। এ নায়িকা জানান, এর আগেও একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানান।

পূজা বলেন, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে ক্যামেরার সামনে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। তবে কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা
ডেস্ক রির্পোট:- প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি। শনিবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে প্রেমিকের সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়াঝাটি হয়। পরে তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পাই। তার মা ও পরিবারের সদস্যদের তথ্যমতে, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেয়া হচ্ছে। একইসঙ্গে তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। রিধির অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য। রিধি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন।

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ
ডেস্ক রির্পোট:- জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, এ ঘটনায় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করায় কথিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ তিনজনের নামে মামলা করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনার জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতায় এই আইনি পদক্ষেপ নেওয়া হলো বলে ধারণা করা হচ্ছে।