বান্দরবান – chtnews24.com

বান্দরবানের থানচিতে ঝুলছে নাগরিক সেবা চার্টার তবে সেবা নেই ২৯ বছর
বান্দরবান:- একজন সহকারী কর্মকর্তা দিয়েই ২৯ বছর ধরে চলছে বান্দরবানের থানচি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম। কার্যালয়ের দেয়ালে ঝুলছে দৃষ্টিনন্দন নাগরিক সেবা চার্টার। তবে চার্টারে উল্লেখিত অধিকাংশ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুর্গম এলাকার তরুণ-তরুণীরা।

তীব্র জনবল সংকটে দীর্ঘদিন ধরে একজন কর্মকর্তা দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরের দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রম। ফলে প্রত্যন্ত অঞ্চলের বেকার যুবকদের প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছে।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দপ্তরটিতে কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদ রয়েছে মোট সাতটি।

এর মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা ১টি, তাও অতিরিক্ত দায়িত্বে। অফিস সহকারী কর্মকর্তা ৩ জনের মধ্যে ২ জন শূন্য, সুপারভাইজারসহ কর্মচারী ৩ জন সবই শূন্য। ১৯৯৭ সালে কার্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রয়োজনীয় জনবল পূর্ণাঙ্গভাবে নিয়োগ দেওয়া হয়নি।

বর্তমানে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক একাই দাপ্তরিক ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। গত ৩১ আগস্ট উপজেলা মাসিক সমন্বয় সভায় পরিচয় পর্বে জানা যায়, আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল রহমানকে থানচি কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভৌগোলিক দূরত্ব ও দুর্গমতার কারণে তিনি নিয়মিত থানচি কার্যালয়ে উপস্থিত থাকতে পারেন না বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।

গত ২ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, একজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক ২০২০ সাল থেকে ৬ বছর যাবৎ একা চালিয়ে আসছেন বলে দাবি করেন। তবে কার্যালয়ের দেয়ালে ঝুলছে নাগরিক সেবা চার্টার। সেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীদের কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে বাস্তবে এসব সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার অভিযোগ রয়েছে।

স্থানীয় তরুণ-তরুণীদের অভিযোগ, প্রশিক্ষণের সুযোগ অত্যন্ত সীমিত। পাশাপাশি ঋণের জন্য আবেদন করতে গেলে জনবল সংকটের কারণে কার্যক্রম এগিয়ে নিতে নানা সমস্যার মুখে পড়তে হয়।

দুর্গম বড় মদক এলাকার বাসিন্দা ও সদ্য মাস্টার্স শেষ করা উশৈসিং মারমা বলেন, “দুর্গম এলাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিসে এসে অনেক সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায় না। চার্টারে সুন্দর সুন্দর সেবার কথা লেখা থাকলেও বাস্তবে আমরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না। দ্রুত জনবল নিয়োগ দেওয়া না হলে পাহাড়ের বেকার যুবকদের মধ্যে হতাশা বাড়তে পারে।”

স্থানীয় তরুণী দিপিকা ত্রিপুরা বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু অফিসে এসে মাত্র একজন কর্মকর্তাকে পাওয়া যায়। তিনি দাপ্তরিক কাজের চাপ সামলাতেই হিমশিম খাচ্ছেন। প্রশিক্ষণ বা ঋণের বিষয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া কঠিন। শুধু চার্টার ঝুলিয়ে রাখলে হবে না, বাস্তবে এর সেবা নিশ্চিত করতে হবে।”

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, “আমি একা হলেও যতটুকু সম্ভব কার্যক্রম পরিচালনা করছি। তবে দপ্তরের বিভিন্ন কার্যক্রম ও পরিসংখ্যান সম্পর্কে তথ্য অধিকার আইনের আবেদন গ্রহণ ও তথ্য দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। প্রয়োজনীয় তথ্য আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছ থেকে নেওয়া যেতে পারে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে থানচি উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল রহমান বলেন, আমি আলীকদমে যোগদান করেছি মাত্র দুই মাস হয়েছে। থানচি উপজেলা অতিরিক্ত দায়িত্ব পেয়েছি মাত্র তিন দিন হলো। আমাদের কার্যালয়ের সকল তথ্য আপনাদের (সাংবাদিকদের) না দেওয়ার জন্য নিষেধাজ্ঞা নেই। আলীকদমের এনজিও একটা মিটিং ছিল সেখানে সময় দিয়েছিলাম, আমি যুব ঋণ বিক্রির জন্য আগামী ১০ হতে ১৫ সেপ্টেম্বর আসব, তখন সাংবাদিকদের সাথে পরিচয় হবে এবং তথ্য দেবো।”

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী যুবকদের দাবি, শুধু দেয়ালে নাগরিক সেবা চার্টার ঝুলিয়ে রাখলেই হবে না; চার্টারে উল্লেখিত সেবাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। থানচির মতো পাহাড়ি ও দুর্গম এলাকার যুবসমাজকে স্বাবলম্বী করতে দ্রুত শূন্য পদগুলোতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, নিষ্ক্রিয় যুব ক্লাবগুলো সচল এবং প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম জোরদার করতে মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।History

বান্দরবানে পাহাড়ি নারীদের স্বপ্নপূরণের সহযোগী বসুন্ধরা গ্রুপ
ডেস্ক রির্পোট:- সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে অসংখ্য পরিবারের নীরব কান্না। দুর্গম পথ, সীমিত কর্মসংস্থান, জুম চাষের অনিশ্চিত আয় আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাড়তি খরচ—সব মিলিয়ে বান্দরবানের আলীকদম ও সদর উপজেলার অনেক পরিবার প্রতিদিন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের জুমচাষ ছাড়া আয়ের আর কোনো সুযোগ নেই বললেই চলে।

সংসারে অভাব, সন্তানের পড়াশোনা আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাঁদের নিত্যসঙ্গী। এমন বাস্তবতায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার স্বপ্ন নিয়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই দুই উপজেলার ৪০ জন অসচ্ছল নারীকে তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সম্প্রতি আলীকদম ও সদর উপজেলা হলরুমে জীবনযুদ্ধের নানা প্রতিকূলতার মধ্যেও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা এই নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, বান্দরবান সদর থানার ওসি মো. শাহেদ পারভেজ, বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক বাচ্চু, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, আলীকদম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, আলীকদম থানার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আহমেদ, বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা শাখার উপদেষ্টা ইয়ংলক ম্রো, নুরসাদা ভূইয়া বাবু, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ইসমাইল হাসান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এস এম সম্রাট, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জহির রায়হান, মাল্টিমিডিয়া প্রতিনিধি রিমন পালিত, শিক্ষিকা এচিংনু মার্মা, বসুন্ধরা শুভসংঘ বান্দরবান জেলা শাখার সভাপতি উয়ই সিং মার্মা, কালের কণ্ঠ আলীকদম উপজেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি সুশান্ত তঞ্চঙ্গ্যা, বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা শাখার সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, রোয়াংছড়ির সভাপতি শিমুল তঞ্চঙ্গ্যা প্রমুখ।

আয়োজকরা জানান, সীমিত আয়ের পরিবার, কর্মসংস্থানের অভাব এবং সংসারের নানা দায়িত্বের কারণে অনেক নারী নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হন। এমন বাস্তবতায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি ও স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর আগে এসব নারীকে বিনা মূল্যে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পাওয়ায় নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার নতুন সুযোগ তৈরি হয়েছে তাঁদের সামনে। সেলাই মেশিন পাওয়া নারীদের একজন মাসিংচিং মার্মা। বান্দরবান সদরের রেনীং পাড়ার বাসিন্দা মাসিংচিং লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা থোয়াইচিংনু মার্মা একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত। দুই বোনের পরিবারে সীমিত আয়ের মধ্যেই তাদের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে।

পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের কাজ শিখে ভবিষ্যতে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখে মাসিংচিং। প্রশিক্ষণের পর পাওয়া সেলাই মেশিনটি তার সেই স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে মনে করে সে। আরেক উপকারভোগী মেসাইনু মার্মা বান্দরবান সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা সাবাই উ মার্মা কৃষিকাজ করে সংসার চালান। মেসাইনুর মা মারা গেছেন অনেক আগে। বাবার সীমিত আয়ের ওপর নির্ভর করেই তাঁর পড়াশোনা এগিয়ে চলছে। এমন পরিস্থিতিতে প্রশিক্ষণ ও সেলাই মেশিন পাওয়াকে নিজের ভবিষ্যৎ গড়ার নতুন সুযোগ হিসেবে দেখছেন তিনি। পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের কাজ করে আয় করার মাধ্যমে পরিবারের আর্থিক সংকটে সহযোগিতা করতে চান মেসাইনু।

এই ৪০ জনের একজন শ্যামলী তঞ্চঙ্গ্যা বান্দরবান সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা কদম তঞ্চঙ্গ্যা তেমন আয় করতে পারেন না। পরিবারের আর্থিক অবস্থা এতটাই নাজুক যে এনজিওতে চাকরি করা ভাইয়ের আয়ে কোনোমতে সংসার চলে। পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেন শ্যামলী। তাঁর বিশ্বাস, সেলাইয়ের কাজ করে নিজের আয়ে সংসারের দায়িত্ব ভাগ করে নিতে পারবেন। উপকারভোগীদের আরেকজন চামমুম ম্রো আলীকদম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা রেংকাই ম্রো জুম চাষ করে তিন ছেলে ও আট মেয়ের বিশাল সংসার চালান। ফসল ভালো হলে দুবেলা খাবার জোটে, আর খারাপ মৌসুমে বাড়ে দুশ্চিন্তা। এমন কঠিন বাস্তবতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে চামমুম। বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে পাওয়া সেলাই মেশিনকে পরিবারের ভাগ্যবদলের সম্ভাবনা হিসেবে দেখছে সে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। প্রান্তিক অঞ্চলের নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন প্রদান নিঃসন্দেহে মানবিক কাজ। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাঁদের অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।’

সদর থানার ওসি মো. শাহেদ পারভেজ বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ করায় বসুন্ধরা গ্রুপকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, তাদের এই মহৎ উদ্যোগ সমাজের নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক বাচ্চু বলেন, ‘শুধু সেলাই মেশিন বিতরণ নয়, বসুন্ধরা শুভসংঘ এর আগে তিন মাসের বিনা মূল্যের প্রশিক্ষণ দেওয়ায় উপকারভোগীরা দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। ফলে মেশিনগুলো তাঁদের জন্য শুধু একটি সহায়তা নয়, বরং দীর্ঘ মেয়াদে আত্মকর্মসংস্থানের মাধ্যম হিসেবে কাজ করবে।’

বসুন্ধরা শুভসংঘ বান্দরবান জেলা শাখার সভাপতি উয়ই সিং মার্মা বলেন, ‘পার্বত্য অঞ্চলের অনেক নারী নানা সীমাবদ্ধতার কারণে কর্মসংস্থানের সুযোগ পান না। তাঁদের দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।’

সেলাই মেশিন পাওয়া ৪০ জন নারীর বেশির ভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠী। বিভিন্ন সম্প্রদায়ের এই নারীদের অনেকে শিক্ষার্থী। সেলাই মেশিন পেয়ে তারা বলে, এই মেশিনই হবে আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সহায়ক শক্তি। বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘ আমাদের স্বপ্নপূরণের সহযোগী হয়েছে। আমরা অনেক অনেক কৃতজ্ঞ।

স্থানীয় লোকজন জানায়, পার্বত্য অঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ এখনো খুব সীমিত। এমন উদ্যোগ শুধু কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটাবে না, বরং অনেক নারীকে আত্মনির্ভরশীল হওয়ার সাহসও জোগাবে। বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ পাহাড়ে নতুন আশার বার্তা হয়ে এসেছে।

কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী
ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।অনলাইন সংবাদপত্র সাবস্ক্রাইব করা

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, সাচিং প্রু ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে সবশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।দক্ষিণ এশীয় কালচারাল নেটওয়ার্কে যুক্ত হওয়া

সাচিং প্রু, ডাক নাম জেরী। ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম স্বর্গীয় অংশৈপ্রু চৌধুরী, আর মাতা স্বর্গীয় আবাঈ প্রু চৌধুরানী। বাবা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক প্রতিমন্ত্রী ।

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্বের জেরে দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন
বান্দরবান:- বান্দরবানে মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে আম বাগানের শ্রমিক মো: নাসির (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ঘাতক মানিক (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

শুক্রবার (২১ আগষ্ট) দুপুর তিনটায় টংকবতি ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকায় মেম্বার আম বাগানে এঘটনা ঘটে।

নিহত যুবক- মো: নাসির (১৯), সে কক্সবাজার মহেশখালী এলাকার বাসিন্দা। হত্যাকারী ব্যক্তি মো: মানিক-(২৪), সে চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও শ্রমিকরা জানিয়েছে, গত বুধবার সকালে আটজন শ্রমিক ইউসুফ ও আবছার নামে এক ব্যবসায়ী আম বাগানে কাজ করতে আসে। সেসময় বাগান খামারে মোবাইল ব্যবহার নিয়ে মানিক আর নাসিরের সাথে প্রায় সময় ঝগড়া হত। বিকাল দিকে আটজন শ্রমিক আম বাগানে গাছের ডালপালা ছাটাই করতে বের হন। এর আগে নাসির আর মানিক দুজন সামনে চলে যায়। পরবর্তীতে বাগানের ভিতর নাসির সাথে মানিকের মোবাইলে ব্যবহার নিয়ে পূনরায় দ্বন্দ্ব শুরু হয়। বাকি ছয়জন শ্রমিক অন্যস্থানে বাগানের কাজে ব্যস্ত ছিলেন। মোবাইল ব্যবহার নিয়ে দুজনের কথা কাটাকাটি হলে এক পর্যায়ের পিছন থেকে এসে ঘাতক মানিক দাঁ দিয়ে নাসির গলায় কোপ দেয়। এঘটনায় মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান নাসির। পরে ঘটনাস্থল থেকে ঘাতক মানিক পালিয়ে যান।

আম বাগানের শ্রমিক মো: ফারুক, রবিউল করিম, মো: জাহেদুল ইসলাম, মো: মীর কাশেম, দেলোয়ার হোসেন ও কায়ছার বলেন, তারা দুজন কাজের আসার আগেও মোবাইল ব্যবহার নিয়ে ঝগড়া করত। ঝগড়া থামিয়ে ওই দুজনকে পুণরায় মিলিয়ে দিত। বিকালে দিকে বাগানের কাজ করার সময় আবারো মোবাইল ব্যবহার নিয়ে কথা-কাটাকাটি হলে পিছন থেকে এসে দাঁ দিয়ে নাসির ঘাড়ে কোপ দেন মানিক। ঘটনাস্থলে নাসির মারা যায়। তাকে ধরতে গেলে বাগান থেকে মেনে জঙ্গলে মানিক পালিয়ে যায়।

টংকাবতী পুলিশ ফাড়ি অর্নব বলেন, দুই শ্রমিক মোবাইল ব্যবহার নিয়ে আগেও ঝগড়া ছিল। সেটিকে কেন্দ্র করে এক শ্রমিককে আরেক শ্রমিক হত্যা করে।

টংকাবতী ইউনিয়ন চেয়ারম্যান মায়াং ম্রো ও মেম্বার মেংথাং ম্রো বলেন, ঘটনাটি বিকাল দিকে ঘটেছে। আম বাগানে কাজ করা সময় দুজন মোবাইল ব্যবহার নিয়ে ঝগড়া হলে কোপ দিয়ে আরেক শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তারা বলেন, আম বাগানটি ২০ লাখ টাকা দিয়ে ৫ বছরে জন্য ইউসুফ ও আবছার সওদাগরের কাছে বিক্রি করে দিয়েছিল।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, ঘটনাস্থল থেকে মাথা বিছিন্ন এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী
বান্দরবান:- বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

নতুন চার মন্ত্রীর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

শপথ গ্রহণের পর সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এবার সরাসরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং পাহাড়ের মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।

নতুন দায়িত্বে সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে
বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের মান বজায় না রাখার কারণেই এত অল্প বৃষ্টিতেই সড়কটির কার্পেটিং উঠে যাচ্ছে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নাইক্ষ্যংছড়ি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে বাইশারী-ঈদগড় সড়কের বৈদ্যপাড়া রাস্তার মাথা থেকে ঈদগড় বাজারের গরুর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কার্পেটিং সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। কাজটি সম্পন্ন করে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদগড় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের কার্পেটিং উঠে গিয়ে অন্তত তিনটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া পানিস্যাঘোনা জামে মসজিদের সামনের অংশেও কার্পেটিং উঠে আরেকটি বড় গর্ত তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, কার্পেটিংয়ের স্তর এতটাই দুর্বল যে হাত দিয়ে টান দিলেই তা সহজেই উঠে আসছে। চলমান ভারী বর্ষণের কারণে গর্তগুলোতে পানি জমে প্রতিদিন যান চলাচলের সময় আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং দুর্ভোগ।

প্রতিদিন এই সড়কে সিএনজি অটোরিকশা চালান এমন কয়েকজন চালক মো. ফয়সাল, মো. হামিদ ও মো. আবছার বলেন, ‘যে কাজ করা হয়েছে, তা দেখে মনে হচ্ছে নিম্নমানের কাজ হয়েছে। কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। আগে সড়কটি তুলনামূলক ভালো ছিল। এখন বর্ষায় চলাচল আরও কষ্টকর হয়ে পড়েছে।’

স্থানীয় বাসিন্দা বাদশা, মো. হাকিম, এন আলম, মো. মিজবাহ ও মো. মিলনসহ কয়েকজন জানান, নির্মাণকাজ চলাকালেই তারা কাজের মান নিয়ে আপত্তি তুলেছিলেন। কিন্তু তখন তাদের অভিযোগ গুরুত্ব দেওয়া হয়নি।

এ বিষয়ে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড-এর এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সংবাদ প্রকাশ না করলে ভালো হয়। আপনি কার্পেটিং উঠে যাওয়া স্থানের ছবি, ভিডিও, লোকেশন এবং কাজের প্যাকেজ নম্বর পাঠিয়ে দিন। আমরা দ্রুত বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেব।’

কাজটির তদারকিতে থাকা নাইক্ষ্যংছড়ি উপজেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সড়কের কার্পেটিংয়ের কিছু অংশ উঠে যাচ্ছে। বর্তমানে টানা বৃষ্টি অব্যাহত থাকায় তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত করা হবে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের
বান্দরবান:- বান্দরবানে রুমায় বগালেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপেঁ বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২)। তিনি ভোলা জেলার মানিকারহাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে এবং রোকাইয়া আক্তার (৩০)। তিনি ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার ১০ জনের একটি দল বগালেক পর্যটনকেন্দ্রে বেড়াতে আসে। ১০ জনের মধ্যে আটজন বগালেক কটেজে থেকে যান। কিন্তু ওই দুই পর্যটক নির্দেশনা অমান্য করে রাতে মোটরসাইকেল নিয়ে কেউক্রাডং এলাকায় বেড়াতে যান। বেড়ানো শেষে পুনরায় বগালেকে ফেরার পথে ঢালুতে নামতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিখোঁজ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী খোঁজাখুঁজির পর কয়েক ফুট নিচে খাদ থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, রুমার বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী
বান্দরবান:- জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ১১৪টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে’র যৌথ উদ্যোগে আজ সোমবার বান্দরবান সদর ইউনিয়নের রেইচা গোয়ালিয়াখোলা ও রোয়াজা পাড়ার বন্যাকবলিত পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।

সকালে সদর ইউনিয়নের রোয়াজা পাড়ার দুর্যোগ আশ্রয়কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

প্রধান অতিথি বলেন, এবারের বন্যায় বান্দরবানের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারও ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে, কারও বাড়ির ওপর পাহাড় ধসে পড়েছে, আবার কারও বসতভিটা নদীর পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং সহায়তা কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী সময়ে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রকৃত ভুক্তভোগীদের হাতে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ অর্থ, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় এ সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কিছুটা স্বস্তি পায়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাচ প্রু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর (সিসিএ) দোলন জোসেফ গোমেজ, স্টার্ট ফান্ড রেসপন্স প্রকল্পের ম্যানেজার মো. রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আজিজ, গ্রাউসের চেয়ারম্যান মংথোয়াইচিং মার্মা, রেইচা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান
ডেস্ক রির্পোট:- বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।Coxbazar Travel Guide

বৃহস্পতিবার (২ জুলাই) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।

আভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআরের পক্ষ থেকে সকলকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো যাচ্ছে।

বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু
বান্দরবান:- বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থানচি উপজেলা- রেমাক্রী ইউনিয়নের লিটক্রে ম্রো পাড়া, সূর্যমনি ত্রিপুরা পাড়া, ছোট ইয়াংব পাড়া, বড় ইয়াংব পাড়া, রেনি ম্রো পাড়া ও মানযা ম্রো পাড়াসহ বেশ কয়েকটি গ্রামসহ আশপাশের ৫–৬টি গ্রামে হাম-রুবেলা রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৮৪ জন শিশু। তারা সকলের স্কুলের পড়ুয়া ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি।

চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে রবিবার ভোরের ইঞ্জিন বোটের মাধ্যমের হাম রুবেলা, জ্বর, ডায়রিযা, ম্যালেরিয়া, নিউমোনিয়া, সর্দি কাশিসহ যাবতীয় ঔষধ সামগ্রী ও সরঞ্জাম দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঋতুপর্ণা চাকমা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জ্যোতি প্রিয় চাকমাকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকের টিম লিটক্রে আক্রান্ত এলাকার জরুরিভাবে প্রেরণ করা হয়েছে বলে আরএমও ডা: মোহাম্মদ হাসিবুল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিৎ করেন।

যোগাযোগ করা হলে ওয়ার্ড মেম্বার মাংচং ম্রো বলেন, হাম-রুবেলা উপসর্গ নিয়ে পার্শ্ববর্তী আলীকদম উপজেলা-র কুরুপপাতা এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থী ছুটিতে বাড়ি আসায় স্বল্প সময়ে রোগটি এলাকায় ছড়িয়ে পড়ে। আক্রান্তদের শরীরে জ্বর, গায়ে ফুসকুড়ি, দুর্বলতা ও অসুস্থতা দেখা দিয়েছে।

তিনি বলেন, মায়ানমার সীমান্তবর্তী লিটক্রে থানচি সদর হতে লিটক্রে প্রাই ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একমাত্র সাংগু নদীর পথে যাতায়াত ব্যবস্থা তাই ইঞ্জিন বোটের মাধ্যমে দুই দিন সময় লাগে। সেখানে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপন করে আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার সব চেয়ে উত্তম হবে।

যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, গত কয়েকদিন আগে থানচি সদর-এ অবস্থিত আশার আলো ও থানচি বালিকা উচ্চ বিদ্যালয়-এর দুই ছাত্রাবাস থেকে হামের উপসর্গ নিয়ে ৫ জন শিশু ও নারী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে একজন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীও ছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে রোববার দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আর ও বলেন, পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগসহ সকলের সমন্বয় মাধ্যমে আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপন এবং টিকাদান জোরদারের বিষয়ে আলোচনা চলছে। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করা, অসুস্থ শিশুদের আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছি।