বাংলাদেশ – chtnews24.com

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের
ডেস্ক রির্পোট:- দেশে পরিচালিত অনিবন্ধিত ও ভুঁইফোঁড় অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জনস্বার্থে দায়ের করা রিট আবেদনটির আবেদনকারী ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু।

রিট আবেদনে বলা হয়, অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়।

শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার
ডেস্ক রির্পোট:- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত তিনটি হাইয়েস মাইক্রোবাস এবং বিপুল পরিমাণ সাংগঠনিক সরঞ্জাম ও প্রচারসামগ্রী জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা জেলার গুরুত্বপূর্ণ কোনো সড়কে আকস্মিক ঝটিকা মিছিল করতে পারেন—এমন গোপন তথ্য পায় জেলা পুলিশ। এর ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ‘প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ’-এর গেটের সামনে স্থাপিত চেকপোস্টে একটি হাইয়েস মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এর কিছুক্ষণ পর, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্রের পুলিশের স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে আরও একটি হাইয়েস মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর থানাধীন ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে একটি হাইয়েস মাইক্রোবাসসহ আওয়ামী লীগের আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।

পুলিশ জানায়, পৃথক অভিযানে জেলার বিভিন্ন পয়েন্ট থেকে আওয়ামী লীগের মোট ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং তিনটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তল্লাশির সময় তাদের বহনকারী গাড়িগুলো থেকে মুখ ঢাকার মাস্ক, ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন রাজনৈতিক সরঞ্জাম ও প্রচারসামগ্রী উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: নীরব প্রতিবাদ আওয়ামীপন্থি আইনজীবীদের
ডেস্ক রির্পোট:- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে নীরব অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে একদল আওয়ামীপন্থি আইনজীবী জড়ো হয়ে এ প্রতিবাদ জানান। এ সময় তাদের কোনো স্লোগান দিতে দেখা যায়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকজন আইনজীবীকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে শোনা যায়।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয়জন হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এ ছাড়া দণ্ডপ্রাপ্ত ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে সরকারি অনুকূলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সম্পত্তি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মধ্যে বণ্টনের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন দুপুর সোয়া ১২টার দিকে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামীপন্থি আইনজীবীদের এই নীরব প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

হাসিনার সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা
ডেস্ক রির্পোট:- নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের আবহে ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকজন রাষ্ট্রনেতার ফোনে কথা হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি করা হয়েছে। দিল্লির একটি সাংবাদিক সূত্র এই দাবির সত্যতা নিশ্চিত না করলেও জানিয়েছে, বিষয়টি অসম্ভব নয়। কেননা, এই সব রাষ্ট্র নেতাদের অধিকাংশের সঙ্গে হাসিনা তার শাসনামলে বিশেষ পরিচিত ছিলেন। অনেকের সঙ্গে ঘনিষ্ঠতাও ছিল তার। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গেও শেখ হাসিনার ঘনিষ্ঠতার কথা সর্বজনবিদিত।

তবে বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ নিয়ে সমাজমাধ্যম এবং কূটনৈতিক মহলে প্রবল আলোচনা চলছে। নয়াদিল্লিতে থাকার সময় পুতিন নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। অনলাইনে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ব্রিকস সম্মেলনের সময় প্রায় ২০ মিনিট হাসিনার সঙ্গে কথা বলেছেন পুতিন। সেই সময় সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে এই ফোনালাপের খবর এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ভারত সরকার, রাশিয়া বা শেখ হাসিনার পক্ষ থেকে কোনও বিবৃতিও দেয়া হয়নি। কথোপকথনের কোনও বিবরণও প্রকাশ্যে আসেনি।

হাসিনার শাসনামল থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে রাশিয়ার সহায়তায় তৈরি হওয়া বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্প দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।বাংলাদেশ সংবাদ

প্রায় ১২ বিলিয়ন ডলারের এই প্রকল্পে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রূপপুর প্রকল্প শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও প্রযুক্তিগত উপস্থিতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে পুতিন-হাসিনা ফোনালাপের খবর সত্যি হলে রাশিয়ার বাংলাদেশ নীতি এবং হাসিনার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সম্ভাবনা রয়েছে।

ভারতের আরএসএস সমর্থিত সংবাদপত্র অর্গানাইজারে বলা হয়েছে, পুতিন ও হাসিনার মধ্যে যে ফোনালাপের খবর পাওয়া গেছে, তা রাশিয়ার স্বার্থের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেলবন্ধন তৈরি করে—যার মধ্যে রয়েছে বাংলাদেশে তাদের বিশাল বিনিয়োগ সুরক্ষা এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার মতো বিষয়টি।

অর্গানাইজারে আরও লেখা হয়েছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করার ঠিক পরপরই ভারতের সঙ্গে সম্পর্ক ‘নতুন করে সাজানোর’ বিষয়ে বাংলাদেশের আকস্মিক পদক্ষেপটি পরিবর্তনশীল কূটনৈতিক সমীকরণের দিকে নতুন করে দৃষ্টি দেয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া এবং কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়া এমন খবরের মধ্যেই এই ঘটনাটি সামনে এলো যে, নয়াদিল্লিতে অবস্থানকালে ভ্লাদিমির পুতিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন।

পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডেস্ক রির্পোট:- সোমবার দুপুর ১২টা বাজতে তখনও কিছু সময় বাকি। রাজধানীর বনশ্রীর জি ব্লকের ৫ নম্বর রোডে পুলিশ সদস্যদের অবস্থানস্থলের সামনে দাঁড়িয়ে একটি ভ্যান। কৌতূহল নিয়ে সামনে এগিয়ে দেখা যায়, ভ্যান থেকে নামানো হচ্ছে পুলিশ সদস্যদের দুপুরের খাবারের টিফিন বাটি।

উপস্থিত পুলিশ সদস্যরা জানান, সম্প্রতি তাদের খাবার পাঠানোর জন্য এ ধরনের কিছু গাড়ি ব্যবহার করা হচ্ছে। আগের চিরাচরিত ট্রাকের ব্যবহার অনেকটাই কমে গেছে। এখন এসব ভ্যানে করেই খাবার পাঠানো হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে গেছে নতুন এই ভ্যান যুক্ত হওয়ার পর। আগে পুলিশ লাইন থেকে খাবার পৌঁছে দিতে ছোট-বড় ট্রাক ব্যবহার করা হতো। এসব ট্রাকে রাজধানীর বিভিন্ন স্থানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খাবার পৌঁছে দেওয়া হতো।

খাবার বহনকারী ট্রাকগুলোকে রাস্তার ধুলাবালি মাড়িয়ে যেতে হতো। অনেক সময় সেই ধুলাবালি খাবারের ওপরও পড়তো। সেই খাবারই খেতে হতো পুলিশ সদস্যদের। তবে সেই চিত্র বদলাচ্ছে। এখন পরিপাটি ভ্যানে করে খাবার সরবরাহ করা হচ্ছে। এতে খুশি পুলিশ সদস্যরাও।

বনশ্রীতে খাবার নিয়ে আসা পুলিশ সদস্য সাখাওয়াত বলেন, ‘রাজারবাগ থেকে খাবার এনেছি। নতুন করে এই গাড়ি দেওয়া হয়েছে। বর্তমানে পিওএম (উত্তর) কাফরুলে দেওয়া হয়েছে দুটি গাড়ি, ডেমরা পুলিশ লাইনে দেওয়া হয়েছে একটি আর রাজারবাগে দুটি। কিছুদিন হলো এই গাড়িগুলো সংযোজিত হয়েছে।’

তিনি বলেন, ‘আগের যে খোলা ট্রাক এখনও আছে। কিন্তু এই গাড়িগুলো বাড়লে তা আর থাকবে না। এখন খুব ভালো পরিবেশে খাবার সরবরাহ করা হচ্ছে। এতে করে আমাদেরও ভালো লাগছে।’

জানা যায়, শুধু খাবার সরবরাহের গাড়িই বদলায়নি, খাবারের মানও আগের চেয়ে উন্নত হয়েছে। সপ্তাহে দুদিন গরু, খাসি, মুরগি এবং মাছ—সবই থাকছে খাবারের তালিকায়। টাটকা রান্না হওয়ায় খাবারের গুণগত মানও ভালো। প্রতিদিন বাজার করার পাশাপাশি প্রতিদিনই রান্না করা হয়। কোনো বাসি বা নোংরা খাবার রান্না করা হয় না।

বনশ্রীর জি ব্লকে অবস্থানরত পুলিশ সদস্যরা জানান, সেখানে তারা ১২ জন থাকছেন। থাকার পরিবেশও ভালো। তাদের জন্য তিন বেলার খাবার আসে। সকালের নাস্তায় সবজি ও ডিম থাকে। দুপুরে মাছ অথবা মাংস দেওয়া হয়। একইভাবে রাতেও মাছ অথবা মাংস থাকে।

তারা বলেন, যে খাবার আসে তাতে একজন পরিপূর্ণভাবে পেটভরে খেতে পারেন। কোনো সমস্যা হয় না।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘এই গাড়ি (ভ্যান) নতুন সংযোজন করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি এখন রানিং হয়েছে। কিছুদিনের মধ্যে এই গাড়ির সংখ্যা বাড়বে।’

তিনি বলেন, ‘এই গাড়িগুলো করে খাবার সরবরাহের ফলে খাবারে ময়লা পড়ে না। দ্রুতও যেতে পারে। ডিএমপির প্রতিটি লাইনেই এই গাড়ির সংখ্যা বাড়বে।’

খাবারের মানের বিষয়ে তিনি বলেন, ‘এখন আমরা কঠোর অবস্থানে। খাবারের মান অনেক ভালো। মাছ, মাংস দেওয়া হয়। এক কথায় প্রোটিনের চাহিদা বিবেচনায় এখন খাবার সরবরাহ করা হচ্ছে।’বাংলা ট্রিবিউন

সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
ডেস্ক রির্পোট:- অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে খাদ্য বিভাগে। সরকার আসে, সরকার যায়। কিন্তু দীর্ঘদিনের পুরোনো দুর্নীতিবাজদের শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে পারছে না কেউই। সিন্ডিকেটের কারণে সরকারি খাদ্যগুদামে ধান-চাল সরবরাহ করতে পারছেন না প্রকৃত কৃষক। বিভিন্ন এলাকায় মধ্যস্বত্বভোগী ও মিলারনির্ভর সিন্ডিকেটের দাপটের কাছে হার মানছেন তাঁরা। অভিযোগ পাওয়া গেছে, কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল কেনার সরকারি উদ্যোগ থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্যগুদাম ঘিরে রয়েছে দালাল, ফড়িয়া ও প্রভাবশালী মহলের দৌরাত্ম্য। এদের সঙ্গে নিয়ে দুর্নীতিবাজ খাদ্য কর্মকর্তা-কর্মচারী, মিলার ও ডিলাররা যোগসাজশে গড়ে তুলছেন সিন্ডিকেট। ফলে কোথাও কৃষককে গুদামে ধান দিতে না দিয়ে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে, কোথাও আবার চুক্তিবদ্ধ মিলারের নিজের মিল না থাকলেও চাল সরবরাহের সুযোগ পাচ্ছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, তালিকাভুক্ত মিলারের একটি বড় অংশেরই নিজস্ব কোনো চালকল নেই। তাঁরা ভাড়ায় চালিত চালকল কিংবা অন্যের মিলকে নিজের দেখিয়ে বছরের পর বছর সরকারি গুদামে ধান-চাল সরবরাহ করে আসছেন। এর সঙ্গে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যুক্ত থাকছেন স্থানীয় পর্যায়ের গুদামকর্মী ও খাদ্য বিভাগের কর্মকর্তারা। ফলে কাগজে কলমে মিলার থাকলেও বাস্তবে অন্যের মিল ব্যবহার করে সরকারি সংগ্রহ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। রংপুর, নওগাঁ, রাজশাহীসহ অনেক অঞ্চলে খোঁজ নিয়ে দেখা গেছে, সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত মিলারের ৬০ শতাংশের বেশিসংখ্যকেরই মিল বা চাতাল নেই। অভিযোগ আছে, গুদামে খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে কৃষকের বদলে প্রভাবশালী ব্যবসায়ী ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ক্রমেই বাড়ছে। এ কারণে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলএসডিতে কৃষকের তালিকা, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহারে অনিয়ম ঘটছে। এতে সরকারি দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

বরিশাল : বরিশালের খাদ্য সংরক্ষণ গুদামে পণ্য আনা-নেওয়ার পথেই বড় অংশ কালোবাজারে চলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। খাদ্যগুদাম কর্মকর্তা-কর্মচারী, ডিলার ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা চাল, গম ও আটা কালোবাজারে বিক্রি করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, খাদ্যগুদাম থেকে পণ্য ছাড় করার সময় ওএমএস ডিলার ও জনপ্রতিনিধিরা একটি অংশ বিক্রি করে দেন। ওই পণ্য গুদাম থেকে আর বের হয় না। পরে নতুন পণ্য গুদামে আনার সময় বিক্রি করা অংশ মাঝপথ থেকে কালোবাজারে চলে যায়। পণ্য বেচাকেনার প্রধান হিসেবে কাজ করেন গুদামের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. শাহাবুদ্দিন।

অনুসন্ধানে জানা গেছে, ওএমএসের একজন ডিলার রবি থেকে বৃহস্পতি প্রতিদিন ১ টন চাল ও ১ টন আটা বিক্রির জন্য উত্তোলন করতে পারেন। কিন্তু তাঁরা অর্ধেক চাল ও ৩-৪ বস্তা আটা ট্রাকে নিয়ে বিক্রি করেন। বাকি চাল ও আটা শাহাবুদ্দিনের মাধ্যমে বিক্রি করে দেন। এমনকি জনপ্রতিনিধিরাও তাঁর কাছে চাল বিক্রি করেন। বিক্রির লভ্যাংশ গুদামের কর্মকর্তাসহ খাদ্য দপ্তরের কর্মকর্তারা ভাগ হিসেবে পান।

রাজশাহী : রাজশাহী অঞ্চলের খাদ্যগুদামগুলো নিয়েও সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। বাগমারায় নিম্নমানের চাল মজুতের ঘটনায় ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। মোহনপুরে নিজস্ব লাইসেন্স না থাকা সত্ত্বেও অন্য মিলের লাইসেন্স ব্যবহার করে ৪২০ টন ধান থেকে চাল তৈরি ও সরবরাহের কথা স্বীকার করার তথ্য রয়েছে।দুর্গাপুরে ৮০ টন খাওয়ার অনুপযোগী চাল শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। বাগমারা, ভবানীগঞ্জের ঘটনাসহ আটটি তদন্ত কমিটি গঠন করা হলেও এসবের প্রতিবেদন প্রকাশ্যে আসেনি।

খুলনা : খুলনা জেলার সরকারি খাদ্যগুদামগুলোর নিয়ন্ত্রণও সিন্ডিকেটের কবলে। অভিযোগ অনুযায়ী, জেলা ও উপজেলা পর্যায়ের খাদ্য কর্মকর্তারা অবৈধ অর্থ উপার্জনের স্বার্থে এ সিন্ডিকেট পুষে রাখেন। ফলে বছরজুড়েই সংগৃহীত ধান-চালের নিম্নমান, নতুন বস্তার স্থলে পুরোনো বস্তার ব্যবহার, ওজনে কারচুপির অভিযোগ মেলে। ধান-চাল সংগ্রহে সরকারি দরপত্রে নতুন বস্তা কেনার নির্দেশ থাকলেও খুলনা শহরের মহেশ্বপাশা খাদ্যগুদাম থেকে চাল-ধান সরবরাহের সময় পুরোনো, ছেঁড়া বা নিম্নমানের বস্তা মিশিয়ে দেওয়া হয়। এভাবে প্রতি বস্তা থেকে ৩০-৪০ টাকা হাতানো হয়। এ পদ্ধতিতেও চুরি করা হচ্ছে কোটি কোটি টাকা। অভিযোগ অনুযায়ী, উপজেলা খাদ্যগুদামগুলো থেকে সরবরাহ করা ওএমএসের বরাদ্দ চাল ডিলাররা গুদামেই সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছেন। খুলনা সদর গুদামে ৫০ কেজি বস্তায় ৪৯-৪৯.৫ কেজি চার দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এখানে সিবিএ, তল্লাশি ফাঁড়ি এবং ওয়ে ব্রিজ ট্রাক স্কেলে মাপার সময়ও সিন্ডিকেটকে টাকা দিতে হয়।

রংপুর : কৃষকদের অভিযোগ, সরকারি খাদ্যগুদামে ধান-চাল সরবরাহের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষক। রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সংগ্রহ কার্যক্রমে অনিয়ম, দালাল-ফড়িয়ার দৌরাত্ম্য এবং মিলার সিন্ডিকেটের প্রভাব রয়েছে। তাঁরা জানান, চুক্তিবদ্ধ মিলারের প্রায় ৬০ শতাংশেরই নিজস্ব মিল বা চাতাল নেই। এর পরও তাঁদের সঙ্গে ধান-চাল সরবরাহের চুক্তি করা হয়েছে। রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুরে খোঁজ নিয়ে দেখা গেছে, বিদ্যুৎ সংযোগ নেই এমন চাতাল এবং নিজস্ব মিল-চাতাল নেই এমন ব্যক্তিও সরবরাহকারীর তালিকায় রয়েছেন। অভিযোগ অনুযায়ী, এঁদের কেউ কেউ নিজেদের নামে বরাদ্দ তালিকা অন্য ব্যবসায়ীর কাছে বিক্রিও করে দিচ্ছেন। কৃষকের অভিযোগ, দালাল-ফড়িয়ারা কৃষকের কাছ থেকে ধান কিনে সরকারি গুদামে সরবরাহ করে লাভবান হচ্ছেন।

টিআইবির ভাষ্য : এসব বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (বাংলাদেশ) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের খাদ্য সরবরাহ ও বিপণনব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। বিশেষ করে সরকারি পর্যায়ে খাদ্য সংগ্রহ, বিতরণ বা বিপণনের প্রতিটি ধাপে সক্রিয় সিন্ডিকেট রয়েছে। এর নিয়ন্ত্রণ সরকার পরিবর্তনের কারণে হাতবদল হয়, আবার কখনো কখনো উৎকোচ বা ঘুষের বিনিময়ে এরা সব সরকারের সময়ই টিকে থাকে। এ ব্যবস্থা থেকে বেরোতে হলে দেশে সরকারি পর্যায়ে খাদ্য মজুত ও বিপণনব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরি।’বাংলাদেশ প্রতিদিন

হাত-পা বেঁধে দেয়া হলো বিটিভি মহাপরিচালকের?
ডেস্ক রির্পোট:- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্ত্বশাসনের প্রতিশ্রুতির গল্প অনেক পুরনো। সেই স্বপ্ন এখন হয়তো আর কেউই দেখে না। গত দুই যুগে বেসরকারি টেলিভিশন এবং রেডিও’র যুগান্তকারী উত্থান ও বিকাশের পটভূমিতে এই আলোচনা প্রাসঙ্গিকতা হারিয়েছে। তবুও, অতি সম্প্রতি টিভি মিডিয়ার অভিজ্ঞতাসমৃদ্ধ একজন মিডিয়া ব্যক্তিত্বকে বিটিভি’র মহাপরিচালক হিসাবে বেছে নেয়ায় এক ধরণের নতুন আশাবাদের জন্ম হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, বর্তমান সরকার সত্যিই রাষ্ট্রায়াত্ত্ব টিভি চ্যানেলটির চরিত্র বদলাতে ইচ্ছুক। কিন্তু কয়েকদিন আগে তথ্য মন্ত্রণালয়ের জারিকৃত এক চিঠির পর সেই ভ্রম কেটেছে।

তথ্য মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত এই চিঠিতে দেখা যায় যে, একজন সহকারী সচিবের স্বাক্ষরে বিটিভির ডিজির উদ্দেশ্যে লেখা হয়েছে এই চিঠি। এতে তাঁকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তাতে এমনকি বিটিভি’র সোশ্যাল মিডিয়া পেজগুলোতে কোনও জনসচেতনতামূলক বার্তা বা কনটেন্ট প্রচার করতে চাইলেও সেটার পূর্বানুমোদন নিতে হবে মন্ত্রণালয়ের কাছ থেকে। এই চিঠির পর বিটিভি’র ডিজির পদটি কার্যত স্রেফ একটি ‘ডাক বাকসো’তে পরিণত হয়েছে। মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ব্যতীত তেমন কিছুই করার নেই ডিজি’র।

চিঠিতে যেসব বিষয়ে মহাপরিচালককে ‘আবশ্যিকভাবে’ মন্ত্রণালয়ের পূর্বানুমোদন গ্রহণের বাধ্যবাধকতা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে; সোশ্যাল মিডিয়া, অনলাইন বা যে কোনও মাধ্যমে জনসচেতনাতমূলক বার্তা বা কনটেন্ট প্রচার, জনবল ব্যবস্থাপনা, পদ সৃষ্টি, নিয়োগ, পদায়ন, বদলি, নীতিগত পরিবর্তন, বিধি সংশোধন, বার্ষিক কর্মপরিকল্পনা, প্রান্তিক অনুষ্ঠানসূচি, বার্ষিক বাজেট প্রণয়ন, ক্রয়/বিনিয়োগ, রাজস্বখাত ও উন্নয়ন খাতের প্রকল্পের আওতাধীন সম্প্রচার যন্ত্রপাতি (স্টুডিও/ প্রযুক্তিগত সরঞ্জাম, ট্রান্সমিটার, ওভি ভ্যান) ক্রয় ইত্যাদি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতীতে কখনোই বিটিভি’র মহাপরিচালককে এ ধরণের চিঠি দেয়া হয়নি। এর ফলে মহাপরিচালকের পদটি প্রায় ক্ষমতাহীন ও কর্তৃত্বহীন হয়ে গেছে। এই চিঠির মাধ্যমে এমনকি বিটিভি’র মহাপরিচালককে পূর্বপ্রদত্ত ক্ষমতাও খর্ব করা হয়েছে। কারণ, তথ্য মন্ত্রণালয় থেকে ২০২০ সালে জারিকৃত এক আদেশে বিটিভির মহাপরিচালককে সুনির্দিষ্টভাবে যে ১৭টি বিষয়ে এখতিয়ার দেয়া হয়েছিল, নতুন এই চিঠির মাধ্যমে সেসব এখতিয়ারেরও বেশিরভাগ খর্ব করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ড, ৬ জনের মৃত্যু
ডেস্ক রির্পোট:- হঠাৎ আগুনের ধোঁয়া। শুরু হয় ছুটোছুটি। আতঙ্কে রোগী ও স্বজনরা নিরাপদ আশ্রয়ের খোঁজে একসঙ্গে নামতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নেত্রকোনার পূর্বধলা এলাকার হাজেরা বেগম (৫০) ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান (৪০), রমজান (৩৮) জাহানারা (৫০) এবং ময়মনসিংহের তারাকান্দা এলাকার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)।

তবে মারা যাওয়া শিশুটির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুন লাগে। এ সময় আগুনের আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে কয়েকজন পড়ে গিয়ে আহত হন।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া জমে যায়।

জুলহাজ উদ্দিন বলেন, আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নিচে নামার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কয়েকজন পড়ে গিয়ে আঘাত পান। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালের নতুন ভবনের ৮ম তলার ছাদে অবস্থিত ১১নং লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে লিফটের কন্ট্রোল রুমের বৈদ্যুতিক মেশিনে ওভারহিট/শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের নিরাপত্তাকর্মী, স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় দ্রুত বের হওয়ার চেষ্টাকালে কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহত হওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
ডেস্ক রির্পোট:- আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচন। স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হবে সাতটি ধাপে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘দেশের মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর। চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি। পঞ্চম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল, সপ্তম ধাপ ২৭ মে।

তিনি আরও বলেন, ‘প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারি আমারা। এগুলো আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আমরা তৃতীয় ধাপে এ আলোচনা করবো।’

পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়?
শামসুল আলম:- পাহাড়ে সাংবাদিকতা করা সহজ কোনো কাজ নয়। দুর্গম পথ, সীমিত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ঝুঁকি, দীর্ঘ সময় মাঠে থাকা, পর্যাপ্ত অর্থের অভাব—সবকিছুকে সঙ্গে নিয়েই পাহাড়ের সাংবাদিকরা প্রতিদিন কাজ করেন।

একজন সাংবাদিক খবর সংগ্রহ করতে কখনো ঘণ্টার পর ঘণ্টা পাহাড়ি পথে ছুটছেন, কখনো নৌপথে দুর্গম এলাকায় যাচ্ছেন, কখনো রাত-বিরাতে ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। অনেক সময় নিজের পকেটের টাকা খরচ করে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। অথচ সেই সাংবাদিকের চাকরির নিশ্চয়তা নেই, নিয়মিত বেতন নেই, চিকিৎসা বা অন্যান্য সুযোগ-সুবিধার নিশ্চয়তা নেই।

তারপরও তারা থেমে নেই। কারণ সাংবাদিকতা তাদের কাছে শুধু পেশা নয়—এটি মানুষের কথা বলার একটি দায়িত্ব।

কিন্তু সবচেয়ে বেশি কষ্টের জায়গাটি কোথায় জানেন?

আমরা নিজেরাই নিজেদের শক্তি নষ্ট করছি।

পাহাড়ের সাংবাদিকদের মধ্যে ঐক্যের চেয়ে এখন বিভাজন বেশি দৃশ্যমান। কে কোন সংগঠনে, কে কার সঙ্গে, কে কোন পক্ষের—এসব নিয়ে দলাদলি বাড়ছে। একই পেশার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার জায়গায় অনেক সময় প্রতিযোগিতা, বিরোধ এবং ব্যক্তিস্বার্থ জায়গা করে নিচ্ছে।

ব্যাঙের ছাতার মতো একের পর এক সাংবাদিক সংগঠন গড়ে উঠছে। সংগঠন হওয়া খারাপ কিছু নয়। বরং সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য শক্তিশালী সংগঠন প্রয়োজন। কিন্তু যখন সংগঠন ব্যক্তিগত প্রভাব, পদ-পদবি কিংবা বিভাজনের হাতিয়ার হয়ে ওঠে, তখন সেটি সাংবাদিকদের শক্তি বাড়ায় না—বরং দুর্বল করে।

আজ পাহাড়ের সাংবাদিকদের সবচেয়ে বেশি প্রয়োজন আরও বেশি সংগঠন নয়; প্রয়োজন একটি শক্তিশালী পেশাগত ঐক্য, পারস্পরিক সম্মান এবং একে অন্যের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা।

আর একটি বিষয়ে আমাদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে—কানকথা ও গুজব।

কারও মুখের কথাকে যাচাই না করে আমরা যেন প্রশ্রয় না দিই। নিজেদের মধ্যকার ঐক্য নষ্ট করতে সব জায়গাতেই কিছু দুষ্ট প্রকৃতির মানুষ থাকতে পারে। তারা কখনো সত্যকে মিথ্যা, আবার কখনো মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ ও দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতে পারে।

তাই কারও বিরুদ্ধে কোনো কথা শুনলেই তা বিশ্বাস না করে আগে সত্যতা যাচাই করতে হবে। একজনের কথা শুনে আরেকজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। কোনো অভিযোগ থাকলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে।

কারণ যারা আমাদের বিভক্ত দেখতে চায়, তাদের সুযোগ করে দিলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবো আমরাই।

আমরা যদি একজন সাংবাদিক বিপদে পড়লে তার পাশে না দাঁড়াই, চাকরি হারালে খোঁজ না নিই, অসুস্থ হলে পাশে না থাকি, অন্যায়ভাবে হয়রানির শিকার হলে প্রতিবাদ না করি—তাহলে আমাদের এত সংগঠন দিয়ে লাভ কী?

আমাদের মনে রাখতে হবে, একজন সাংবাদিকের দুর্বলতা মানে পুরো সাংবাদিক সমাজের দুর্বলতা।

পাহাড়ের সাংবাদিকতা আরও কঠিন হয়ে উঠছে। রাজনৈতিক ও সামাজিক চাপ আছে, পেশাগত ঝুঁকি আছে, অর্থনৈতিক সংকট আছে। এর সঙ্গে যদি নিজেদের মধ্যকার বিভাজন, অবিশ্বাস, কানকথা ও পারস্পরিক সন্দেহ যোগ হয়, তাহলে ভবিষ্যৎ আরও কঠিন হবে।

তাই এখন সময় এসেছে নিজেদের দিকে তাকানোর।

কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামায়াত—এই হিসাবের বাইরে গিয়ে আগে দেখতে হবে, কে সাংবাদিক।

কে কোন সংগঠনের নেতা—তার চেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত, সে সংগঠনটি সাংবাদিকদের জন্য কী করছে।

পদ-পদবির জন্য প্রতিযোগিতা নয়, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতা হোক।

নেতৃত্বের জন্য বিভাজন নয়, সাংবাদিকদের নিরাপত্তার জন্য ঐক্য হোক।

একজন আরেকজনকে টেনে নামানোর চেষ্টা নয়, বরং একজন পড়ে গেলে তাকে তুলে দাঁড় করানোর সংস্কৃতি তৈরি হোক।

পাহাড়ের সাংবাদিকরা অনেক কষ্ট করেন। তাদের অনেকের ঘরে অভাব আছে, জীবনে অনিশ্চয়তা আছে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আছে। এসব বাস্তবতা অস্বীকার করে শুধু সংগঠন আর পদ-পদবি দিয়ে সাংবাদিক সমাজকে শক্তিশালী করা যাবে না।

আমাদের দরকার সাংবাদিকদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন কর্মপরিবেশ।

দরকার এমন একটি সংস্কৃতি, যেখানে নতুন সাংবাদিককে প্রতিদ্বন্দ্বী নয়, সহকর্মী হিসেবে দেখা হবে। সিনিয়র সাংবাদিক জুনিয়রকে পথ দেখাবেন, জুনিয়র সিনিয়রকে সম্মান করবেন। মতের পার্থক্য থাকবে, কিন্তু ব্যক্তিগত শত্রুতা থাকবে না।

কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একই নৌকার যাত্রী।

পাহাড়ের মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে তাদের কথা বলার জন্য। অথচ আমরা যদি নিজেদের কথাই একসঙ্গে বলতে না পারি, তাহলে অন্যায়ের বিরুদ্ধে মানুষের হয়ে কতটা শক্তভাবে দাঁড়াতে পারব?

তাই আসুন, সংগঠন কমাই বা না কমাই—বিভাজনটা অন্তত কমাই।

কানকথায় কান না দিয়ে সত্য যাচাই করি।

গুজবে বিভ্রান্ত না হয়ে একে অন্যের ওপর বিশ্বাস রাখি।

আসুন, পদ-পদবির রাজনীতি থেকে বের হয়ে সাংবাদিকতার মর্যাদার রাজনীতি করি।

আসুন, একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়—সহযোদ্ধা হই।

পাহাড়ের সাংবাদিকতা বাঁচুক, পাহাড়ের সাংবাদিক বাঁচুক।

সাংবাদিকের কলম হোক স্বাধীন, নিরাপদ ও শক্তিশালী।

কানকথা, বিভাজন ও স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবচেয়ে বড় পরিচয় হোক—আমরা সাংবাদিক।

এসএম শামসুল আলম, সংবাদকর্মী। রাঙ্গামাটি পার্বত্য জেলা।